নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহী তরুনের ব্লগ

অগ্নি তরুন

অগ্নি তরুন › বিস্তারিত পোস্টঃ

একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কিছু কথা

০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:১৭

২০১০ সালের জুলাই, অনেকগুলো সপ্ন নিয়ে এসেছিলাম উপকূলীয় অক্সফোর্ড নামে পরিচিত এই বিশ্ববিদ্যালয় তে পড়তে। কিন্তু আজ প্রায় ৪ বছর ধরে এক এক করে সপ্ন গুলোর মৃত্যু হতে চলেছে।এই ৪ বছরে কি পেয়েছি এই বিশ্ববিদ্যালয় থেকে তার হিসাব যদি করি তাহলে হিসাবের খাতা টার যোগফল শূন্য ই থেকে যাবে।

প্রতিবার যখন বাসায় আসি তখন বাবা অনেক করুন মুখে জিজ্ঞেস করেন আর কতদিন বাকি?এর কোনো উত্তর আমার কাছে এখন আর নেই।মাসের প্রথম দিকে টাকা পাঠানোর সময় ও একই প্রশ্নের মুখোমুখি হতে হয়। বুঝি যে বাবার কস্ট হচ্ছে পড়ালেখার খরচ দিতে।কিন্তু প্রতিবার ই বাবাকে সান্তনা দিতে হয় মিথ্যা বলে যে এই তো জুনে শেষ।কিন্তু সেটা যে কোন জুন আমি নিজেও জানি না।এক সময় মনে হয় আত্নহত্যা করি কারন এই হতাশা আর ভাল লাগে না।

২০১০ সালে ক্লাস শুরু করেছিলাম আর এখন ২০১৪ এর মাঝামাঝি এখন পর্যন্ত ৪র্থ ইয়ার এর অধেক শেষ করতে পারলাম না। যদি একাডেমিক কেলেন্ডার অনুজায়ী সব কিছু হয় তাহলে আসা করা যায় ২০১৫ এর মার্চ এ আমাদের ফাইনাল শেষ হবে। থিসিস আর ভাইভা শেস করতে করতে ২০১৫ এর জুন লেগে যাবে। রেজাল্ট দিতে দিতে ২০১৫ এর শেষ অথবা ২০১৬।তারমানে ৪ বছরের কোস ৬ বছর লাগবে শেষ করতে।

আমাদের জীবনের এই অতিরিক্ত ২ টা বছর কে ফেরত দিবে? আর ও এক বছর লাগবে নিজেকে জব এর জন্য গড়ে তুলতে। তাহলে আমাদের জীবনের এই ৩ টা বছর কে ফেরত দিবে?কে এর জন্য জবাবদিহিতা করবে?তাহলে কি বলব জীবনের সব চেয়ে বড় ভুল ছিল এইখানে ভতি হওয়া?

আর পারতেছি না বাব-মায়ের সাথে মিথ্যা বলতে।আর পারতেছি না তাদের কে মিথ্যা আশার বানী শুনাতে। তাই স্যার দের কাছে অনুরোধ অতিসত্তর আমাদের ফাইনাল শেষ করে দেয়ার জন্য।

স্যার অন্য অন্য বিশ্ববিদ্যালয় যদি পারে রাজনিতিক ঝামেলার ধাক্কা সামাল দিয়া তাদের ছাত্রদের কে ঠিক সময়ে বের করে দিতে তাহলে আপানারা কেন পারবেন না?কিছু ডিপা্টমেন্ট এর জন্য সবাই কে ভুক্তোভূগী করার কি দরকার? আমরা তো কোনো ভুল করি নি?তাহলে আমরা কেন সাজা পাব?

এই প্রশ্নের কোনো উত্তর আছে কি আপনাদের কাছে স্যার?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.