| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আয়নামত চোখ,
তোমার বনভুমির স্তরে স্তরে মৌচাক, ফলের বাগান
তোমার পরনে কি শারি ছিল মনে নেই তবে,
সুগন্ধি সাবানের মোড়কের মত হলুদ ব্লাউজ
আমি তো জানতাম এটাই সুন্দর
এর নামই সৌন্দর্য
কিন্তু নদীর বুকে মাঝি, ফসলের বুকে কৃষক
আকাশের বুকে টিয়া, মায়ের কোলে শিশু আমাকে বোঝাল;
সৌন্দর্য একক নয়, একটি প্রাচীন ঐক্যতত্ত,
মাঝি নদীর ঐক্য
আকাশ পাখির ঐক্য
মা শিশুর ঐক্য
শিমুল শালিকের ঐক্য
তোমার ভাঁজে ভাঁজে টিয়াপাখির বাসা, আয়নামত চোখ
তোমার বনভুমির স্তরে স্তরে মৌচাক, ফলের বাগান
তাও সৌন্দর্য নয়; কৃষক বিহীন ফসল, পাখিবিহীন আকাশ
সৌন্দর্য; তোমার আমার ঐক্য
২|
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩
গোল্ডেন গ্লাইডার বলেছেন: মাঝি নদীর ঐক্য
আকাশ পাখির ঐক্য
মা শিশুর ঐক্য
শিমুল শালিকের ঐক্য
দারুন ঐক্য ![]()
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮
বিপুল বটবৃন্ত বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
৩|
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: তোমার ভাঁজে ভাঁজে টিয়াপাখির বাসা, আয়নামত চোখ
তোমার বনভুমির স্তরে স্তরে মৌচাক, ফলের বাগান
তাও সৌন্দর্য নয়; কৃষক বিহীন ফসল, পাখিবিহীন আকাশ
সৌন্দর্য; তোমার আমার ঐক্য
সুন্দর +
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
বিপুল বটবৃন্ত বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
৪|
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
ওয়ািহদ উদ্দিন বলেছেন: চমৎকার।
৫|
১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১
ডট কম ০০৯ বলেছেন: কবিতা ভাল লাগছে!!
৬|
১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
নীল ভোমরা বলেছেন: বড়ই সৌন্দর্য্য!
৭|
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
বিপুল বটবৃন্ত বলেছেন: আপনাদের সবাইকে কবিতাটি পড়া বিশেষ করে মন্তব্য করার জন্য ধন্যবাদ। জানি কবিতা তেমন লিখতে পারি না তারপরেও কেউই মন্তব্য না করলে কেন জানি খারাপ লাগে....
ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০২
শরৎ চৌধুরী বলেছেন: বাহ!!।