| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়তে গেলেই মাথা ধরে ,
গা করে ঝিম ঝিম।
বই গুলোত সব আবোল-তাবোল,
বুঝি না ঘোড়ার ডিম।
বাংলাতে রোজ পদ্যে-গদ্যে;
রবি ঠাকুরের পড়া।
আঙ্কতে সেই বেগুন-মূলোর,
পাটিগনিত ভরা।
অঙ্ক দেখলেই আতঙ্কতে,
হারিয়ে ফেলি ভাষা।
সরল গুলো গরল হয়ে-
মাথায় বাঁধে বাসা।
ইংরেজীতে পাতায় পাতায়,
কি জানি সব লেখা!
মাস্টার মহাশয় গোল্লা দিয়ে,
করছে বকা ঝকা।
বলবো কি আর হতোছড়া-
বিজ্ঞানের ঐ কথা,
পড়তে গেলেই বেঁহুশ হয়ে,
ঘুরছে আমার মাথা।
সমাজ বইয়ে আজগুবি সব,
যুদ্ধের কথা লেখা।
এসব পড়ে হচ্ছে শুধুই
যুদ্ধ-বিগ্রহ শেখা।
আকবর,সুজা,শাহ্জাহান।
কে যে কার ভাই?
এত্ত খবর কে লিখলো কে যে
জানার উপায় নাই।
আমার যে ভাই ছোট্ট মাথা,
খেলাধুলায় ভরা।
পড়ে পড়ে কি আার হবে,
আবোল তাবোল পড়া!
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
আলো আঁধার বলেছেন: এমন আবোল তাবোল হলে কিন্তু হপেনা!!!