| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কােলা তেলায়ার
আমি একজন অশান্ত মানুষ, আমি মনে করি মানুষ হবে গতিশীল , আমি চলছি সারা ধরনী জুড়ে।এবং চলতে থাকব বিরামহীন ভাবে।https://www.facebook.com/aditya.jabali
যাতনা বিহীন এক মৃত্যু তার কাম্য ছিল
সে চেয়েছিল সবার অলক্ষ্যে ঘুমিয়ে যাবে
আত্মা হারানোর যন্ত্রণাটুকু নিতেও সে ছিল নারাজ।
এক অদ্ভুত ভঙ্গিতে অটপ্সি টেবিলে সে আজ।
এখনও মিশে আছে গায়ের সাথে সেই বকুলের গন্ধ
আজই কিনেছিল বিজয় স্বরনির মোড়ে
গরীব মেয়েটির মায়া ভরা আকুতিতে সে দেখেছিল প্রিয়ের হাসি,
প্রিয়ার চুলে বাধার আগ পর্যন্ত ফুসফুস ভরে নিয়েছিল, সেই গন্ধ।
মর্গের চারিপাশ ফরমালিনের গন্ধে আজ যেন এক মাছের বাজার
কোন টেবিলে মূল্যবোধ, কোথাও বা ভালবাসা অথবা সততার বিকৃত লাশ
সবাই অপেক্ষায় কখন সময় আসবে তার , ব্যাবচ্ছেদ হবে ,
মৃত্যুর সনদ নিয়ে হাসি মুখে সতকার হবে।
এক অদ্ভুত বকুলের গন্ধে ভরে উঠল অটপ্সি রুম
লাশের টেবিল, ড্রয়ার, আর সনদ লেখার ডেস্কে সবখানে।
ডাক্তার এসে গেছে, বকুলের গন্ধে নাকি তার এলার্জি বাড়ে,
এখন সবখানে লাশের গন্ধ চাই, আমাদের বিবেকের লাশ।
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭
কােলা তেলায়ার বলেছেন: ধন্যবাদ, আমার ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
টাইম নাই রাস্তা বেশি বলেছেন: ভাল লিখছেন + +