নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অদ্ভুত পৃথিবীর স্বপ্ন দেখি , যেখানে মানুষ তার ভেতরের প্রকৃত মানুষ টি খুজে পায়।

কােলা তেলায়ার

আমি একজন অশান্ত মানুষ, আমি মনে করি মানুষ হবে গতিশীল , আমি চলছি সারা ধরনী জুড়ে।এবং চলতে থাকব বিরামহীন ভাবে।https://www.facebook.com/aditya.jabali

কােলা তেলায়ার › বিস্তারিত পোস্টঃ

মাতলামি

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩

আমি সুরা পান করে, তোমাদের গান করি

রেণু মাখা মথুরা তে চন্দন স্নান করি।

গেজানো চিনির সরসেতে মন কে ভাবাই মিছা,

অনেক ভেবেছ অশ্বডিম্ব, এবার ঘুমাও বাছা।



ইন্দ্রের ধনু নিজের ভেবে,ছিলায় দেই টান

এপোলো আঘাত হানিয়া কয়, এবার নেব তোর জান,

আমি বলি মিছা মিছি , ছূচা মেরে করিবা কি হাত নষ্ট

আমি বলি মদিরা হাতে নাও, কি দরকার বৃথা কষ্ট।



আসমুদ্রহিমাচল যত আছে নদী, তাহাদের বুক চষি

পানির জলে বিদ্যুত হয়, যদি বানাও বাঁধ কষি।

যবন হয়ে কপালেতে সিদূর তিলক আকি

এবার আমায় ক্ষমা দাও, থামাও ঢালা সাকি।



পদ্য লিখি, পদ্য শুনাই ভরাই সখীর কান

সখী খালি মিছা হেসে সয়, বাচায় কবির মান।

পান করে যাই অম্লীয় বিষ, খুইয়ে নিজের জাত

আর বেশি জ্বালাবো না, গভীর হয়েছে রাত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.