| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কােলা তেলায়ার
আমি একজন অশান্ত মানুষ, আমি মনে করি মানুষ হবে গতিশীল , আমি চলছি সারা ধরনী জুড়ে।এবং চলতে থাকব বিরামহীন ভাবে।https://www.facebook.com/aditya.jabali
তোমার ঐ নুপুর পড়া নিথর উদ্ধত পা , আমাকে ভেঙ্গে চূরে দেয়
আমার জান ওষ্ঠাগত হয়, কন্ঠে ভর করে গ্লানি।
আমি জানি , আমিও তোমার এই নিথরতার জন্য দায়ী।
হয়তো নয়, ঠিকই জীবন কে গড়তে গিয়েছিলে,
বুকে চাপা ছিল হাযারো আশা,
হয়তো কেউ বা ছিল অপেক্ষায়, নুপুরের ধ্বনির আশায়
আজ তুমি সেটা দোলাবে না, কাপন ধরাবে না কারো মনে,
কারন, তোমাকে আজ আমরা নিথর করেছি।
আমরা ভেবেছি অর্থনীতির চাকার কথা
হাযার কোটি আমদানি পয়সার বেলুনে বাতাস ভরেছি।
আমরা ভেবেছি, তোমার স্বেদবিন্দুতে কত টাকা ব্যাংকে আসে।
তোমাকে বানিয়েছি ডলারের খনি, আজ তোমার মূল্য বিশ হাযার টাকা।
তোমার ঐ নুপুর পড়া নিথর উদ্ধত পা, আমার সকল রোজগাড় কে লাথি মারে
আমার সাম্রাজ্য ধুলিস্যাত হয়, তোমার নুপুরের ভারে।
ক্ষমা চাইব, ক্ষমা দিবে, জানি না...তুমি কি শুনছ কি না?
আমি রিক্ত হবো, হয়তো ভুলেই যাব,
তারপর বিফঈটার জিন এ চুমুক দিয়ে হাসি হাসব
আয়নায় নিজেকে সাজাব, দেখব শয়তানকে
কারন, আমি এখন আর কোন মানুষ না।
©somewhere in net ltd.