| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কােলা তেলায়ার
আমি একজন অশান্ত মানুষ, আমি মনে করি মানুষ হবে গতিশীল , আমি চলছি সারা ধরনী জুড়ে।এবং চলতে থাকব বিরামহীন ভাবে।https://www.facebook.com/aditya.jabali
বুকের ভেতর আগুন জ্বলে, অগ্নি উগড়ায় তন্ত্রে তন্ত্রে
গনতন্ত্রের ফানুস উড়িয়ে, অবলেলা করে রাস্ট্রযন্ত্রে।
মরিচিকার উন্নয়নে, লাশের মিছিলে আকাশে উড়ে মরিচ বাতি,
আমরা জেগে আছি, না ঘুমিয়ে আছি, খালি ফানুস জেগে রয়।
সমাজ কে বদলে দিতে মানুষের ছাল পরে আসে হায়েনার দল
রাস্ট্রযন্ত্রের তখতে বসে , মানুষের ভাষায় কথা কয়,
শিয়ালের দল হাহাকার করে, তখতের চাদর কামরে ধরে,
আমরা জনগন , অন্ধকারে ফানুস হয়ে রই।
সাকার পৃথিবী নিরাকার হয়, ঝাপসা হয় চোখের পাতা
ভার্চুয়াল বৃষ্টি তে, মহারাজ ধরেন মাথায় ছাতা।
কন্ঠ রোধ করতে চায়, গুড়িয়ে দেয় মাথা।
আমরা জেগে আছি, না ঘুমিয়ে আছি, খালি ফানুস জেগে রয়।
...............জাগো বাহে, অগ্নি বুকে নিয়ে ফানুস কথা কয়।
©somewhere in net ltd.