| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কােলা তেলায়ার
আমি একজন অশান্ত মানুষ, আমি মনে করি মানুষ হবে গতিশীল , আমি চলছি সারা ধরনী জুড়ে।এবং চলতে থাকব বিরামহীন ভাবে।https://www.facebook.com/aditya.jabali
কিছু বিষয়ে আলোকপাত করি বর্তমান সময় কে নিয়ে, আমাদের চিন্তাধারার ব্লকেজ বাড়ছে আর সেই সাথে বাড়ছে অন্যের মত কে সহ্য না করার প্রবনতা। যার শেষ ফলাফল হলো ২ টি টিভি চ্যানেল বন্ধ করা। কয়েটি বিষয় মাথায় আসল এই গুজব নির্ভর পৃথিবীর সৌজন্যে;
১। দেশের যে অবস্থা দেখা যাচ্ছে , এতে মানুষ যারপরনাই আকারে দুশ্চিন্তাগ্রস্থ । আমরা ঘূরে বেড়াচ্ছি এক সংখ্যা তত্ত্বের ঘূর্ণিপাকে। গতকাল রাতের এই ঘটনায় হতাহতের সংখ্যা জানার চেষ্টা করে এই সিচুয়েশনে পড়লাম। সরকার বিরোধী সকল মিডিয়ার মুখ বধ করে দিয়েছে। এক আওয়ামীমনা বন্ধু জানালো ১০ জন মারা গেছে গুলিতে, একজন পরিচিত হেফাযত কর্মী জানালেন ২৪০০+, আরেক বন্ধু জানালেন ৪৫০+, মিডিয়াবান্ধব বন্ধু জানালো ২৫০+। এখন সংখ্যাতত্ত্ব আর ছবি , ফুটেজ অনুসারে বাদ দিলাম ১০ আর ২৪০০ সংখ্যাটা। ধরে নিলাম মারা গেছেন ২৫০-৪০০+ মানুষ। এটা কি কম?
২। একটি প্রবনতা কাজ করে এই জাতির, কিছু হলেই তা পূর্বের ঘটনার সাথে তুলনা করা। এক দল শুরু করল যে গতকাল রাতের এই ঘটনা ২৫ শে মার্চের মতন। একটা বিষয় বাঙ্গালী কেন বুঝে না, যে প্রতিটা ঘটনা তার নিজের বিশেষে বিশেশায়িত আর তাৎপর্যপূর্ণ । কোন ঘটনার সাথে এর তুলনা করা সেই ঘটনার ভ্যালু বরং কমায়, বাড়ায় না। যেমন-এই নারকীয় হত্যাকান্ড কে গণহত্যা বললে, আওয়ামীমনা কিছু লোক বলবে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করছে। তাদের বলা দরকার গনহত্যা খালি মুক্তিযুদ্ধেই হয় না, আর এর ব্যাপ্তি, মুক্তিযুদ্ধেই সীমাবদ্ধ না। মুক্তিযুদ্ধের অবমাননা হবে যদি কোন ঘটনা কে মুক্তিযুদ্ধের সাথে ডিরেক্ট তুলনা করলে। যেমন-গনজাগরনের মঞ্চের লোকদের মুক্তিযোদ্ধা বলা বা তাদের কর্মকান্ড কে ২য় মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা ৭১ কে অবমাননার সামিল। আর গতকাল রাতের এই হত্যা কান্ড কে ৭১ এর ২৫ শে মার্চের সাথে তুলনা করাটাও ৭১ কে অপমান করার সামিল।
৩। আন্দোলন দমানোর নামে হত্যাকান্ড পরিচালনা করাটার সাইডিফেক্ট দেশের মানুষ হয়তো দেখতে পাচ্ছি না। আমরা যারা বিদেশে আছি, তারা ঠিকই টের পাচ্ছি, সরকারের ভাবমুর্তি কই যাচ্ছে। আসলেই পাশা উলটে গেছে। যারা নিজেদের মিডিয়া আর খবরের কাগজ পড়ে , নিজেদের ব্লগে –ফেসবুকে আনন্দে বগল বাজাচ্ছেন, তারা সাবধান, কারন আসন্ন সুনামীর জন্য আপনারা প্রস্তুত নন। দেশের মানুষ ফুসে ঊঠছে। বিদেশে অসম্মানের ঢালি নিয়ে আমাদের বরন করতে আসছে তারা। গার্মেন্টস সেক্টর, মানব সম্পদের উন্নয়েরনের হার এলার্মিং রেটে নামতে থাকলে, দেশ কেমনে চালাবেন আপনারা?
©somewhere in net ltd.