| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কােলা তেলায়ার
আমি একজন অশান্ত মানুষ, আমি মনে করি মানুষ হবে গতিশীল , আমি চলছি সারা ধরনী জুড়ে।এবং চলতে থাকব বিরামহীন ভাবে।https://www.facebook.com/aditya.jabali
তোমাকে চেয়েছিলাম, টেবিলে জমা এক পশলা ধুলার মত,
যাকে হাত বাড়ালেই পাওয়া যায়, একা শিল্পীর ক্যানভাস হয় ছবি আকার।
তোমাকে চেয়েছিলাম ঝরে পড়া , ভেজা বকুল ফুলের মতন
কাক ভেজা শিশুর হাতে মালা হয়ে ফেরি করা।
তোমাকে চেয়েছিলাম রাতের জমে থাকা শিশিরের রুপে
ভোর বেলার ঘাসের বুকে শিহরিত পা ।
তোমাকে চেয়েছিলাম বর্ষায় জমে থাকা পানির মত
বাচ্চারা কাগজের নৌকা ভাসায়, তন্ময় হয়ে।
তোমাকে চেয়েছিলাম সবুজ ধানের ক্ষেতে
কৃষকের স্বপ্ন যেথায় হলুদ হয় হেমন্তে।
তোমাকে চেয়েছিলাম কালো মেঘের প্রখর গর্জনে
যা ব্যাঙএর খুশির ডাকে বার বার ফিরে আসে।
তোমাকে চেয়েছিলাম, ঠিক তোমারি মতন করে
বুকের বাম পাশের হৃদয়ের তর্পনের ছলে।
©somewhere in net ltd.