নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অদ্ভুত পৃথিবীর স্বপ্ন দেখি , যেখানে মানুষ তার ভেতরের প্রকৃত মানুষ টি খুজে পায়।

কােলা তেলায়ার

আমি একজন অশান্ত মানুষ, আমি মনে করি মানুষ হবে গতিশীল , আমি চলছি সারা ধরনী জুড়ে।এবং চলতে থাকব বিরামহীন ভাবে।https://www.facebook.com/aditya.jabali

কােলা তেলায়ার › বিস্তারিত পোস্টঃ

টিকফা চুক্তি আর বাস্তবতা

২১ শে জুন, ২০১৩ রাত ২:৫৮

মার্কিনিরা যে জাতি হিসেবে বেনিয়া ব্রিটিশ আর স্পেনিয়ার্ডের বংশধর তা প্রমানে অতিব ব্যতিব্যাস্ত। টিফা বা টিকফার মতন চুক্তি দেশে দেশে করে, তা তারা প্রমান করে ফেলছে। কিছু ক্ষেত্রে এই শংকরেরা মাদার ক্লান ব্রিটিশ আর স্পেনিয়ার্ডের থেকেও এগিয়ে। বিভিন্ন ভাবে চাপ দিয়ে, বুঝিয়ে, মাথায় হাত বুলিয়ে তাহারা এই সকল পন্য বেচার চুক্তি করে থাকে।



যে গাজর টা গাধা গুলার সামনে দেয় তা কিন্তু খুবই উপাদেয়। আমাদের দেশে তোমাদের সম সংখ্যক পন্য বেচতে পারবা তাও কম শুল্কে। আমাদের পন্য তোমাদের দেশে আসবে সেই ভাবে। গাধারা ভাবে পাইছি এবার মার্কিন মুল্লুকে , ব্যাবসা করুম দেদারসে, কিন্তু, ভাবে না চাহিদা আছে তো!!!



ধরে নিলাম আমাদের দেশের পন্য আমেরিকার মতন দেশে ভাত পাবে, এই সুখ কই রাখি। আমাদের এরোমেটিক সাবান, বম্বের চানাচূর বা বেলা বিস্কুট একই শোকেসে ডাভ, ক্লাউড ৯ এর সাথে সজ্জিত থাকবে। কখনো কি ভেবে দেখেছেন, ঐ পন্য কেউ ধরেও দেখবে কি না। দেশের পন্য কে ছোট করছি না, কিন্তু, সত্য মেনে নিতেই হবে, ইন্টারনেশনাল অনেক প্রোডাক্টের সাথে আমাদের প্রডাক্টের আকাশ পাতাল ডিফারেন্স , খালি রেডিমেড গারমেন্টস বাদ দিয়ে। আর সেটা এমনেও ইউএসএ তে ম্যালা বেচা কেনা হয়। তাহলে কিসের লাগি এ অর্থনৈতিক ভালবাসা, আমার বোধগম্য হয় না।



এই চুক্তি অনেক সৎ, পাইরেসি আর রয়াল্টি আইনের অনেক ভক্ত। কেউ আমাদের ধন চুরি করবে তা হবে না। আমাদের রয়ালিটি দাও, ন্যায্য দাবি। দাবি পালন করতে জীবন অষ্ঠাগত হয় গরীব রোগীর , মধ্যবিত্ত প্রকৌশল ছাত্রের।

মার্কিনিরা অনেক টা জোর করেই টিফা চুক্তি করিয়েছে আসিয়ান দেশগুলির সাথে, গরীব আফ্রিকান দেশ গুলো আর আমাদের দক্ষিন এশিয়ার কিছু দেশে। নিরুপায় পাকিস্তান আর নেপাল সপে দিয়েছে নিজের মান। এখন বাকি ভারত আর বাংলাদেশ। ২০ বছর ধরে আঠার মতন লেগে আছে বাংলাদেশের পাছায়, কবে জানি এরা মানে। এবার সেই সাধনা পূর্ন হল বলে।



কয়েকটা ফ্যাক্ট জানাই, মালয়েশিয়ায় বাস করি । তাই টিফা চুক্তির কুফল ভোগ করে চলছি অবিরত। এই দেশে মানুষ দেড় ডলারে প্যারাসিটামল দিয়ে জ্বর সারায় আর ২ ডলারে জন্মনিয়ন্ত্রন করে। ভুলেও কেউ যদি পাইরেটেড সিডি নিয়ে ধরা পড়ে, সাড়ে ষোল হাযার ডলার জরিমানা দেয়। কিন্তু, এরা ধনী জাতি, আমরা তা না। সাড়ে ষোল হাযার ডলার জরিমানা দিলে সেই ছাত্রের বা ব্যাক্তির পুরা পরিবার এক বছর বা আরো বেশি দিন না খেয়ে থাকতে হবে। ২ ডলারে জন্মনিয়ন্ত্রন করলে, দেশের জনসংখ্যা ১৬ থেকে ৩২ কোটি হতে সময় লাগবে না। আর ঔষধ এর কথা নাই বললাম। ঔষধ বাইরে এক্সপোর্ট তো দূরে থাক, নিজেদের চিকিতসার অভাবে মরতে হবে। মাঝে দিয়ে বেনিয়া মার্কিনিদের কফিন এক্সপোর্টের বিজনেস টা ভালো হবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ৩:১৬

মাজহারুল হুসাইন বলেছেন: এই দেশে মানুষ দেড় ডলারে প্যারাসিটামল দিয়ে জ্বর সারায় আর ২ ডলারে জন্মনিয়ন্ত্রন করে। ভুলেও কেউ যদি পাইরেটেড সিডি নিয়ে ধরা পড়ে, সাড়ে ষোল হাযার ডলার জরিমানা দেয়। কিন্তু, এরা ধনী জাতি, আমরা তা না। সাড়ে ষোল হাযার ডলার জরিমানা দিলে সেই ছাত্রের বা ব্যাক্তির পুরা পরিবার এক বছর বা আরো বেশি দিন না খেয়ে থাকতে হবে। ২ ডলারে জন্মনিয়ন্ত্রন করলে, দেশের জনসংখ্যা ১৬ থেকে ৩২ কোটি হতে সময় লাগবে না। আর ঔষধ এর কথা নাই বললাম। ঔষধ বাইরে এক্সপোর্ট তো দূরে থাক, নিজেদের চিকিতসার অভাবে মরতে হবে। মাঝে দিয়ে বেনিয়া মার্কিনিদের কফিন এক্সপোর্টের বিজনেস টা ভালো হবে।

২১ শে জুন, ২০১৩ রাত ৩:২৮

কােলা তেলায়ার বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.