নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অদ্ভুত পৃথিবীর স্বপ্ন দেখি , যেখানে মানুষ তার ভেতরের প্রকৃত মানুষ টি খুজে পায়।

কােলা তেলায়ার

আমি একজন অশান্ত মানুষ, আমি মনে করি মানুষ হবে গতিশীল , আমি চলছি সারা ধরনী জুড়ে।এবং চলতে থাকব বিরামহীন ভাবে।https://www.facebook.com/aditya.jabali

কােলা তেলায়ার › বিস্তারিত পোস্টঃ

শেষ বসন্ত

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

আমি তোমাকে ঠিক আরেকটি বসন্ত কাছে পেতে চাই

আরেকবার অনুভব করতে চাই, বসন্তের রঙ রুপ গন্ধ

কিংবা, তোমার হাতের উষ্ণতায় আরেকবার চোখ মুদতে চাই আমি।

আমি জানি , আমি আর কোন বসন্ত দেখব না।



আমি ঠিক আরেকটি বার তোমাকে হলুদ শাড়িতে দেখতেচাই

তোমার সাথে উড়তে চাই চারুকলায়, চুমু খেতে চাই বকুল তলায়

অপেক্ষা করব সনির সামনে কিংবা কোন লুকানো চায়ের দোকানে,

তুমি আসবে, এসে কাজল দেওয়া চোখে বলবে, কেমনলাগছে।



আমি ঠিক আবার একবার বেচে উঠতে চাই

আমার পাংশুটে মাটির ঘরে, আমি যে বড্ড একা,

ঠিক বসন্তের পরে আবার ফিরে যাব সেথায়, তোমার দিব্যি!

আমি শুধু একটি বসন্ত তোমাকে ভালবাসতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.