| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কােলা তেলায়ার
আমি একজন অশান্ত মানুষ, আমি মনে করি মানুষ হবে গতিশীল , আমি চলছি সারা ধরনী জুড়ে।এবং চলতে থাকব বিরামহীন ভাবে।https://www.facebook.com/aditya.jabali
বাংলাদেশের এখন বিহারি নিধন কিংবা সরকারের ভাষায় "দুর্ঘটনা" যাই হোক না কেন? এটার নিয়ে দূরবর্তী কোন রাজনীতির আশঙ্কা করা যাচ্ছে। মোহাম্মদপুরের পুরাতন বাসিন্দা হিসেবে এই বিহারী সম্প্রদায়ের সাথে বহু লেনা দেনা আর আর এদের চরত্র সম্পর্কে ভালোই জানা আছে বিধায় এই আশংকা করছি। এটা জাস্ট একটা শো ডাউন, এর বেশী কিছু না। এর পিছে কি হচ্ছে সেটা জানা প্রয়োজন, সময়েই সেটা জানাবে আশা করি।
অফটপিক হিসেবে কিছু তথ্য জানানো প্রয়োজন বোধ করছি। বেগম খালেদা জিয়ার প্রথম শাসনামলে পাকিস্তানের প্রধানমন্ত্রি নওয়াজ শরিফের (তারো প্রথম শাসন) সময় একে অপরের সাথে একমত হন যে এদের নিজভুমে ফিরিয়ে নেবার ব্যাপারে। সেই লক্ষ্যে বেশ কয়েক ফ্লাইট বিহারি করাচি পৌছে। কারন এদের করাচিতে থাকার বন্দোবস্ত করা হয়। এববগ তারা সেখানে যেয়েই এমকিউএম (নেতা আলতাফ হোসেন) নামক মাহাজেরর দের রাজনৈতিক দলে যুক্ত হয়ে স্বায়ত্ব শাসন দাবি করে। তাদের এনার্কিতে বাকি বিহারীদের স্বদেশের প্রত্যাবর্তন প্রায় বন্ধ হয়ে যায়। এর পরের আমার পরিচিত অনেক বিহারী নিজ খরচে পাকিস্তানে পৌছে আর মানবেতর জীবন যাপন করে আবার বাংলাদেশে ফেরত আসে। বেচারাদের এমন সিচুয়েশন এসে দাঁড়ায় যে "না ঘর কা না ঘাট কা"। অকার পাথারে তাদের ডুবিয়ে তাদের লিডার এখন লন্ডনে এক্সাইল অবস্থায় আছেন পলিটিকাল শেল্টারে। এখন এরা খুবই বাজে অবস্থায় আছে করাচিতে। ভালো চাকুরি মেলে না, সিন্ধিরা খুব খারাপ নজরে তাদের দেখে।
বাংলাদেশে ৪৪ বছরে অনেক বিহারী এই দেশের নাগরিকত্ব গ্রহন করেছে। তাদের ভালো অবস্থা পন্ন , আমার পরিচিত অনেক পরিবার স্বচ্ছল নয় বরং নিজ গুনে ধনী অবস্থায় আছেন, এদেশের জিডিপিতে কন্ট্রিবিঊট করছে। যারা সেটা পারছে না, তারা ক্যাম্পে মানবেতর জীবন যাপন করছে। জেনেভা ক্যাম্প নামে হলেও আমি সন্ধিহান এরা জেনেভা থেকে কতটুকু সাহায্য পেয়ে থাকে।কৈশরে প্রিয় নাপিত, ভালো বিরিয়ানী ওয়ালা, ক্যাম্পের পুরি, আমার শিক্ষিকা , প্রতিবেশি, ক্রিকেট খেলার বন্ধু হিসেবে অনেক বিহারি আছেন। তারা ভালোও আছেন, অনেকে খারাপ আছেন।ক্যাম্পের ভিত ১০ ফিট X১০ রুমে ৮ জন মানূষ থাকে। তবে এদের নতুন প্রজন্মের চেষ্টা আইডি বা ভোটার কার্ড আদায় বা নিয়ে সরে যাওয়া। বৃদ্ধদের মাঝে পাকিস্তান প্রিতীটা এখনো বেশি। বাঙ্গালীদের প্রতি ঘৃণা দেখা যায়। কিন্তু, এরা দুর্বল বিধায় এদের ১০ জন কে পুড়ায় মারা কোন সভ্য জনগোষ্ঠীর কথা না। সর্বোপরি এদের পূর্বপুরিষের পাপে এদের জ্বালানো টাও ঠিক না। আমার মনে হয়, আবার পাকিস্তান সরকারের সাথে এদের নেওয়ার বিষয়ে কথা বলা ভালো। অথবা মানবতার দিক দিয়ে চিন্তা করে এদের বিষয়ে কোন সিন্ধান্তে আসাটা জরুরী। যেহেতু নওইয়াজ সরকার এর আগে এই পদক্ষেপ নিয়েছিল আবার সেটা নেওয়া প্রয়োজন। পাকিস্তান বড় দেশ , এদের জায়গার সংকট নাই। আর এরা এখনো পাকিস্তানের আওয়াম , তাই আমাদের সরকারের উচিত এই বিষয়ে ব্যাবস্থা নেওয়া এবং পাকিস্তানের দৃষ্টি আকর্ষন করা।
১৫ ই জুন, ২০১৪ রাত ১:৫২
কােলা তেলায়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ
২|
১৫ ই জুন, ২০১৪ রাত ১২:২৩
আমি ব্লগার হইছি! বলেছেন: বিহারী কা বাচ্চা, কাভি নেহি সাচ্চা।
যো ভি হোগা সাচ্চা, ও ছালা সুয়ার কা বাচ্চা।
১৫ ই জুন, ২০১৪ রাত ১:৫৪
কােলা তেলায়ার বলেছেন: এই প্রবাদ টা আগেও শুনেছি। কিন্তু, কাভি নেহি আচ্ছা হলেই তাকে পুড়িয়ে মারতে হবে, তা কি কোথাও লিখা আছে, আর নারী শিশুদের মেরে, কোন যুদ্ধে কে জয় করেছে?
৩|
১৫ ই জুন, ২০১৪ রাত ১:০০
-এভারগ্রীন নাহিদ- বলেছেন: শকুনের জন্য কিসের ভালবাসা?
কিসের যুক্তি?
মানবতা থাকুক মানুষের জন্য।
আপনার শকুন প্রীতি সত্যিই অসাধারন ।
১৫ ই জুন, ২০১৪ রাত ১:৫৯
কােলা তেলায়ার বলেছেন: মানুষের জন্য মানবতা, আর শকুন বলে অভিহিত করছেন তাদের, আজকে ঠিক একি ভাবে আসামে বাঙ্গালীদের শকুন মনে করছে কেউ, আরাকানে রহিঙ্গা এবং বাঙ্গালীদের শকুন ভাবছে কেউ, আর ভারতে আমাদের শকুন ভাবছেই, আর পাকি রা তো জন্মজন্মান্তরেও আমাদের শকুন ভাববে। তাহলে মানবতা ঠিক কাদের জন্য?
তাদের প্রতি ভালোবাসা দেখানো না। তারা যা ৪৪ বছর আগে করেছে, তা ফল এখন কেন? যেই নারী বা শিশুটিকে মারা হয়েছে, সেটা সাপোর্ট করাটা কি? ঠিক তাদেরি মতন হয়ে গেল না যা আমাদের সাথে ৪৪ বছর আগে হয়েছে? তাহলে নব্য শকুন কে?
৪|
১৫ ই জুন, ২০১৪ রাত ১:২৮
সচেতনহ্যাপী বলেছেন: না ভাই বিহারীদের আমি ব্যাক্তিগত ভাবে আর পরদেশী ভাবতে পারি না। যদি হয়েও থাকে,তবে এরা আমাদের মেহমান। শুধু ব্যাক্তিস্বার্থের যুপকাষ্ঠে এদের বলী হোক এটাতো কোন মানবাতবাদীর কাম্য হতে পারে না।
ধন্যবাদ এই সংখ্যালঘু এবং একটু অবহেলিত সম্প্রদায়ের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য।।
১৫ ই জুন, ২০১৪ রাত ২:০১
কােলা তেলায়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ,
তবে ভাই, এদের একটা গতি হওয়া খুব জরুরী। ঠিক ছিট মহলের বাসিন্দাদের মতন এদের পায়ের নীচে কোন মাটি নেই। আমাদের মাটিতে এরা থাকে বিধায় এদের বিষয়ে স্যাটল হওয়া বিষয়টা আমদের উপরই বর্তায়।
৫|
১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৩২
হেডস্যার বলেছেন:
পুড়িয়ে মারা কোনভাবেই সমর্থন করি না।
কিন্তু আমরা বিহারীদের ভেজাল ও নেব আবার রোহিঙ্গাদের ঝামেল ও নেব.....কেন ? কোন ঠেকা পড়ছে ?
৬|
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪০
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমি বিহারীদের বিরুদ্ধে, কিন্তু তাই বলে কোন ভাবেই তাদেরকে হত্যা করা সমর্থন করিনা। এদের লাত্থি মাইরা পাকিস্তান পাঠানো হোক।
৭|
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
গেম চেঞ্জার বলেছেন: এদের নিজদেশে ফেরত পাঠানো দরকার। হত্যা করা সাপোর্টেবল না।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৪ রাত ১১:২১
শ্লোগান০০৭ বলেছেন: যাক আপনার দৃষ্টি... এ সুক্ষ বিষয়টিতে পড়েছে এবং আপনি তা বলতে কার্পণ্য করেন নি বলে আপনাকে কৃতজ্ঞতা জানাই