| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কােলা তেলায়ার
আমি একজন অশান্ত মানুষ, আমি মনে করি মানুষ হবে গতিশীল , আমি চলছি সারা ধরনী জুড়ে।এবং চলতে থাকব বিরামহীন ভাবে।https://www.facebook.com/aditya.jabali
আদিত্য নামের বেড়াল টি মরে পরে ছিল তিনতলার ছাদে
মুখে সামান্য রক্ত, কয়েকটা মাছি ঘুরে বেড়াচ্ছে, আশে পাশে
গরমের দেশে পচন প্রক্রিয়া দ্রুত ঘটে, মৃতভুকেরা হাজির খাদ্যের আশে।
বেড়ালটি আদুরে ছিল, কথা কইত মৃদু স্বরে,
সময়ে অসময়ে খাবার চাইত, মিউ মিউ করত পায়ের তরে,
এপার্টমেন্টে কানাঘুষা, কালকেও খেয়েছিল পেট পুরে,
তবে, মরল কেমনে ছাদের পরে।
বেড়ালের কদর আছে মানুষের চেয়েও বেশি,
এদেশে তার পোষ্টমর্টেরম হবে, ধরা পড়লে খুনির হবে ফাসি।
খোলা মুখের ঘোলা চোখে আকাশ পানে বিড়াল তাকায় রয়,
ভাবে, কি দেশে মরলাম ভাইডি, আমার আত্মারো আবার মাগফেরাত হয়।
দোতলার থাকা বুড়ির উপর সবার ক্ষোভ,
বুড়ি নাকি ডাইনি, তার দরকার বিড়ালের চোখ,
তাই তো সে বিষ দিয়েছে আদিত্যের পাতে,
বেচারা মরেছে আজ তারই বাড়ির ছাদে।
কিন্তু, ওর ঘোলা চোখ খোলা, আকাশের পানে নির্জিব-অবলা
তাও কি ছাড়ে নিন্দুকেরা, বলে ভাগ্যিস দেখেছিল নিচতলার শিশুটা,
নইলে বুড়ি ঠিকই তুলে নিত আদিত্যের চোখ জোড়া
মন্ত্র-তন্ত্র করে, ঠিকই করত হাসিল, তার শয়তানি ইচ্ছাগুলা।
সবার হৃদয়ে গুঞ্জন, ডাকবে কি পুলিশ কিংবা ভেটেনারি এনিম্যাল কন্ট্রোল,
পচন ধরেছে লাশে, নইলে হারাবে আলামত, জিতে যাবে বুড়ির ছল,
সবাই এটা ভাবে, ওটা ভাবে, অবশেষে বুড়ি এল ছাদে কান্না ভরা চোখ নিয়ে,
সে জানে, কেউ বেচে নেই যারা তাকে ভালবাসে, শেষ প্রানিটা মরল আজ সকালে।
অবশেষে সে বলে বসল আমার জন্য মরেছে ছোড়াটা
হুলোটাকে সে ছোড়া বলেই ডাকত হয়তো বা।
সবার কান খাড়া, বুড়ি করবে কি কনফেশন ডাকিনি বিদ্যার।
বুড়ি হাপিয়ে ওঠে কথার শক্তি হারিয়ে, কিংবা শোকে
আবার বলে ওঠে, ছোড়াটা আমায় বাচিয়ে গেছে
ঘরে আছে আমার লোভী ছেলে, সম্পত্তির প্রতি তার বেজায় লোভ
আমাকে মারার জন্য আমার খাবারে সে মিশিয়েছিল বিষ,
আদিত্য ক্ষুধায় ঘুরছিল পাশে, নিজেই দিয়েছিল মুখ বিষের থালায়।
যন্ত্রনা সয়েছে বাছাটা আমার, মুখ পানে করুন ভাবে চেয়ে চেয়ে।
সারাটা সকাল কাতরেছে বেচারা, পানিও দিয়েছিলাম,
অবশেষে কষ্ট থামলো তার, আমাকে বাচিয়ে
চলে গেল ধরনী ছেড়ে, এরই নাম বিড়াল...
©somewhere in net ltd.