নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাকহোলের এলিয়েন

ব্ল্যাকহোলের এলিয়েন › বিস্তারিত পোস্টঃ

¤¤অনলাইন ভর্তি সিস্টেম¤¤

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩২

অনলাইন ভর্তি সিস্টেম | দারুণ একটা সিস্টেম | ২০১২ থেকে চালু হয়েছে এই ঝামেলাহীন সিস্টেম | এই অতি ভাল সিস্টেমে আপাতদৃষ্টিতে অনেকের কাছেই হয়ত কোন সমস্যা নেই | কিন্তু এই সিস্টেমের জন্য যে কত হাজার হাজার ছাত্র তাদের মুখে সিস্টেম প্রণয়নকারীর নামের পরিবর্তে "বেশ্যাপুত্র" শব্দটি উচ্চারণ করছে তা উপরের মহলের জ্ঞানী ব্যাক্তিরা শুনতে পারলেই বোঝা যেত সিস্টেমের মাহাত্মকে |



এত পটর পটর না করে একটু ব্যাখ্যা দেই |

ধরুন, একটি কলেজে আসন আছে ১০০০ টি | আর বাংলাদেশে এখন সরকারের "অকল্পনীয়" প্রচেষ্টায় কতজন Golden A+ বা A+ পাচ্ছে তা আশা করি বলতে হবেনা | আর বর্ণনা করে "মূর্খদের" লজ্জা দিতে চাচ্ছিনা | আচ্ছা মনে করুন ঐ কলেজে ভর্তির জন্য ৫০০০ জন আবেদন করেছে | আমি কিন্তু অনলাইনে আবেদনের কথা বলছি | তাদের প্রত্যেকেই একটি করে RANK পাবে | কিন্তু নেয়া হবে ১ম ১০০০ জনকে | এই ১০০০ জন যদি সমগ্র বাংলাদেশের ১ম ১০০০ জন হয় তাহলে তারা যতটা কলেজে আবেদন করবে প্রতিটাতেই ১ম ১০০০ জন তারাই হবে | কিন্তু তারা ভর্তি হয় একটা কলেজেই | কিন্তু এর মধ্যেই হতাশায় অনেকের জীবন অর্ধেক শেষ | এখন ঐ ১০০০ জন বিভিন্ন কলেজে ভর্তি হবার পর বাকি সিটগুলোতে পরের ছাত্রদের নেয়া হয় | কিন্তু দেখা গেছে হয়ত সেই ছাত্র বা ছাত্রীটি অন্য কোন অখ্যাত কলেজে ভর্তি হয়ে গেছে | এখন সে হয়ত পুনরায় তার ঐ কাঙ্খিত কলেজে ভর্তি হবে কিন্তু তার টাকাগুলো তো নষ্ট হল | কিন্তু যারা তাও পারেনা তারা তো স্বপ্নভঙ্গের হতাশায় ভুগবে | তাদের ঝলমলে জীবনটা ফিরিয়ে দিবে কে?? আগেও তো সবাই কলেজে পড়েছে তাইনা?? তখন তো আর এই সিস্টেমের প্রয়োজন হয়নি | এর মাধ্যমে নাকি দেশকে ডিজিটাল আর ভর্তি দূর্নীতিমুক্ত করা হচ্ছে |



আমি শুধু বলব এর মাধ্যমে কিছু স্বপ্নকে ডিজিটাল বাঁশ দেয়া হচ্ছে ||

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.