নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাকহোলের এলিয়েন

ব্ল্যাকহোলের এলিয়েন › বিস্তারিত পোস্টঃ

¤¤সম্মানিত বঙ্গবন্ধু¤¤

১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৯

¤¤সম্মানিত বঙ্গবন্ধু¤¤

অন্নদাশঙ্কর রায়(১৯০৪-২০০২) তাঁর "পথে প্রবাসে" গ্রন্থে উল্লেখ করেছেন,"ইউরোপ-আমেরিকার মানুষ শৈশব থেকেই তাদের পূর্ব পুরুষদের হাত ধরে বড় হয়" | ইউরোপ-আমেরিকাতে বিভিন্ন রাস্তাঘাটের নামকরণ করা হয় নিজস্ব দেশের এবং পৃথিবীর বিখ্যাত ব্যাক্তিদের নামে | যার ফলে ঐ সকল দেশের মানুষ শৈশব থেকেই নিজ দেশ পাশাপাশি সমগ্র বিশ্বের বীরদের সম্পর্কে ধারণা নিয়ে বড় হয় |



বাংলাদেশে এর প্রতিফলনটা ভাল ভাবেই দেখা যাচ্ছে | তবে বিশেষ কিছু মানুষকে নিয়েই বেশি মাতামাতি হয় | তার পরেও বাংলাদেশের মানুষ বড় হয় আওয়ামীলীগ আর বিএনপির দস্যুতা দেখতে দেখতে |



জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান | আমাদের এই বাংলার জনক | একজন বাংলাদেশীর(বাঙ্গালি বললামনা কারণ বাংলা ভাষায় কেবল আমরাই কথা বলিনা) জন্য এই কথাটা না জানা পারতপক্ষে হারাম বলা চলে | যদিও স্বাধীনতার প্রকৃত ঘোষককে নিয়ে আজ অবধি কোন্দল আছে | আমি সেই দিকে যাচ্ছিনা | বঙ্গবন্ধু নিঃসন্দেহে একজন সম্মানিত ব্যাক্তি | তিনি একজন বীর | তাই তো তাঁর সম্পর্কেও আমাদের জানতে হবে |



তার ব্যাবস্হাও করেছেন শেখ হাসিনা | এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান,রাস্তাঘাট,সেতুতে বঙ্গবন্ধু নামের সংযোজন ঘটেছে | এছাড়া মুদ্রার পিঠে তো প্রতিকৃতি আছেই | আমার মনে হয় যে হাসিনা "প্রচারেই প্রসার" নীতিতে বিস্বাসী | তবে বঙ্গবন্ধু যে কোন ব্রান্ড নয় এই কথাটাও মাথায় রাখা দরকার | যেখানেই যাই শুধু তাঁর নামের ছড়াছড়ি | এখন শুধু বাকি আছে পাবলিক টয়লেটগুলোতে নামের বিকাশ ঘটান | একটা কথা আছে,"লেবু বেশি চিপলে তেতো হয়ে যায়" | হাসিনার এই ব্যাপারটা ধরতে গেলে তেতো হয়ে গেছে | এখন শুধু পঁচে যাওয়াটাই বাকি আছে | বেস্ট অব লাক মিসেস হাসিনা ||

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.