| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতে যখন তাস খেলায় মগ্ন ছিলাম তখন রাজনীতিতে বসানো হয়েছিল অসাধারণ তাসের আসর|তাস খেলাটা ভাগ্য আর বুদ্ধির সম্মিলিত একটি খেলা|মাঝে মাঝে কিছু কিছু দান দিয়ে যখন প্রতিপক্ষকে বোকা বানানো যায়|
অবশ্য এরচেয়ে ভাল উদাহরণ হয় দাবা|দাবায় যদি মন্ত্রীকে খাওয়া দিয়ে সাধারণ একটা সৈন্য দিয়েই রাজাকে কুপকাত করা যায় সেটা খেলোয়াড়ের কাছে অবশ্যই মন্দ কিছুনা|খেলোয়াড় একজন মন্ত্রী হারালেন বটে কিন্তু বিনিময়ে কি পেলেন বলেন তো?গোটা একটি রাজ্য||
অনেকে ভাবছেন রাজনীতির সাথে এর সম্পর্ক খুঁজে পেলাম কোথায়?হ্যা,আমি সেটাই বলতে চাইছি|রাজনীতিতে নিরপেক্ষ একজন মানুষ ও মনে হয় এখন জানেন কালকের নির্বাচনের ফলাফল|যারা ফেসবুকের সাথে জড়িত আছেন বা নিয়মিত পত্রিকা পড়েন তারা তো অবশ্যই জানেন|
###বিএনপি৪ঃ০**আওয়ামীলীগ|
**এখন দেখুন মেয়র পদে আওয়ামীলীগের গোল সংখ্যা শূণ্য|প্রীতি ম্যাচে ছাড় দেয়া যায় কিন্তু বিশ্বকাপ ফাইনালে কি ছাড় দেয়া যায়?
গতকালের সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে অনেক সরকারী দলের সাপোর্টারের আঁতে ঘা লেগেছে|আবার অনেক বিরোধী দলীয় পাগলা সাপোর্টাররা এতক্ষণে মিষ্টিমুখ করে ফেলেছে|
থামেন ভাইয়েরা এতে খুশি হবার কিছু নাই|আর যারা মুখ কালো করে আছেন তারা একটু হাসেন এবার|আমি বলব আপনারা যারা এইধরনের খুশি বা বেজার হয়ে আছেন আপনারা সবাই আবাল রাজনীতিবিদ|
মনে আছে কি নির্দলীয় সরকারের দাবিতে যে আন্দোলন চলছে|সরকার প্রমাণ করে দিল যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব|কারণ বিএনপির বিপরীতে ফলাফল গেলেই সেটা কারচুপির আওতায় পড়ে যেত|সমস্যা নাই সরকার ও জানে যে সামনে ফাইনাল খেলা|ফাইনালে জিতলেই ৫ বছর শান্তিতে দূর্নীতি করতে পারবে|তাই তিনি চালটাও দিয়েছেন অতুলনীয়|
আশা করি বুঝতে পেরেছেন কেন রাজনীতিতে দাবা নামক ঘরে বসে বসে খেলাকে টেনে নিয়ে এসেছি|আর যারা বুঝতে পারেন নাই সরকারের কাছে যান,দাবা খেলা শিখেন|
©somewhere in net ltd.