| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূভ্র ভালবাসার মানে-
ঠোঁটে দেয়া চুম্বন নয়|
দুটি ঠোঁটের কোণে লুকানো
হাসিটা কি যথেষ্ট নয়?
ভালবাসাটা সেই স্পর্শ না-
যা কেবল জাগায় শিহরণ!
কিছু আবেগী কথার প্রবাহ
যা ছুঁয়ে যায় উদাসী মন|
আমাকে আধুনিকতার অংশ ভাবলে;
ভুল ভেবেছ!মস্ত বড় ভুল|
এটা আধুনিকতা নয়|এটা ধ্বংসমাখা ত্রিশূল!
আমি একা হাঁটতে পারব,
অন্ধের লাঠিটা কেড়ে নিতে পারবনা|
একা একা হয়ত হারিয়ে যাব,
কিন্তু অন্ধটা তো আর চলতে পারবে না|
১১/০৮/২০১৩
ফেসবুক লিংকঃ https://m.facebook.com/emonboss.noyon?refid=52
©somewhere in net ltd.