নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাকহোলের এলিয়েন

ব্ল্যাকহোলের এলিয়েন › বিস্তারিত পোস্টঃ

দেবী

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

এক বিন্দু শিশির তুমি-

ঘাসের ডগার অলংকার,

নিজ গুণে দান কর সজীবতা|



তুমি এক অদৃশ্য নগরী-

যেখানে এক দক্ষ কারিগর

এঁকেছে হাজারো তাজমহলের নকশা!



তোমার অপলক চাহনি-

ভীত হরিণীর মায়াবী চোখের সৌন্দর্য্য,

শিকারী বাঘও পাল্টাতে পারেনা!



তোমার ভুবনজয়ী হাসি-

মোনালিসা রহস্যকেও হার মানায়,

গবেষকদের চুল পেকে যায়!



তোমার অভিমান যেন ঐ কালো মেঘ-

নিমিষেই ঝরে পড়ে,

রোদের খুনসুটিতে এক নীলাকাশ|



তোমার একফোঁটা চোখের জলে-

নতুন একটি ঝরণা সৃষ্টি হয়,

আজীবন কেঁদেই যায়|



তোমার দুষ্টুমি যেন-

শীতের সকালের রোদ,

সকলেই ছুঁয়ে যেতে চায়|



তোমার কথা যেন-

কোন যাদুকরী মন্ত্র,

সম্মোহিত রাখবে চিরকাল|



তুমি পূর্ণিমা চাঁদের পূর্ণতা-

যা অমাবস্যাকে ভুলিয়ে দেয়,

হার মানায় সব জোছনাকে|



তুমি অবুঝ শিশুর সত্য-

যা সর্বলোক স্বীকৃত,

যেখানে যুক্তির ঠাঁই নেই|



তুমি বর্ণনার বাইরে!

তুমি সৌন্দর্য্যের ঊর্ধ্বে!

তুমি নিষ্পাপ!

তুমি নিষ্কলুষ!

তুমি অতিমানবী!

তুমি আমার দেবী!

আসন নেবে কি এই হৃদয় মণ্ডপে?



ফেবু লিংকঃ https://m.facebook.com/emonboss.noyon?_rdr

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.