| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

এটি কোন সিনেমার চিত্র নয় নয় কোন গল্পের কাহিনী ।
সিনেমার চিত্র আর যাই হউক এতোটা ভয়ানক হয় না।
সিনেমার গল্পে একসময় অন্যায়কারী ধরা পড়ে
কিন্তু এমন বাস্তব চিত্র আমার দেশে হাজারো ঘটে কিন্তু সেই ঘটনার কোন বিচার হয় না।
বিচারের নামে চলে দোষ এড়ানোর মহাউৎসব।
কে কার ঘাড়ে দোষ চাপিয়ে নিজের মাথা উঁচু করবে সেই দিকে যখন সবাই ব্যস্ত
তখন পাওনা টাকা বুঝে পেয়ে ভাড়াটে গুন্ডা আড়ালে বসে কষছে নতুন কোন চিত্র।
আমি কারো পক্ষে বা বিপক্ষে বলছিনা।
আমি বলছি আমার সমাজ ব্যবস্থার অধঃপতন দেখে যা অাদৌ কখনো বদলাবে কিনা জানিনা
তবুও মিছে আশায় বুক বাধিতে হয়- একদিন হয়তো বদলাবো আমরা
বদলাবে এ সমাজ এ দেশ কিন্তু সেইদিন আর মানুষের অস্তিত্বের বদলে মিলবে বাতাসে শত হাজার পচা লাশের গ্যাস!
২|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: পুলিশের গাড়ি ভাঙ্গা মানে দেশের সম্পদ নষ্ট করা মোটেও তাদের উচিত হয়নি।
৩|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬
ঢাবিয়ান বলেছেন: ফেসবুকে বিভিন্ন টিভি চ্যানেলের ভিডিও ক্লীপ দেখে ভাবছিলাম বিএনপি আবারো বুঝি পেট্রোল বোমা সন্ত্রাস শুরু করে দিল। এরপর যখন এই ছবিগুলো আসলো, তখনতো পুরাই হতবাক।
৪|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: কর্মসূচী কার আর গাড়ি জ্বালায় কে? আজব দেশ! আজব রাজনীতি!
৫|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
তারেক_মাহমুদ বলেছেন:
বিনোদন
৬|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
সজিব আহমেদ আরিয়ান বলেছেন: সবার উচিত নিজ দেশকে ও দেশের মানুষকে ভালোবেসে দেশের সম্পদ রক্ষা করা। আর বাংলাদেশ বিচার ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে!
৭|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনই দরকার খুঁজে খুঁজে আসল কালপ্রিট বের করার। এখনই বোঝা যাবে প্রশাসন কতটা নিরপেক্ষ। ছবি আছে, ভিডিও আছে। একটা ছবির পরিচয় দেয়া হচ্ছে ছাত্রলীগ কর্মী হিসেবে। সত্যতা জানি না...
৮|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০
অপু দ্যা গ্রেট বলেছেন:
জানি না সামনের বাংলাদেশ কি হবে । দেশ দেশ করে চিল্লাইয়া গলা ফাটাই কিন্তু সব ই বৃথা ।
৯|
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
হাবিব বলেছেন:
তারেক_মাহমুদ বলেছেন: (....... কারো তালগাছ কারো .......... গাছ........... হায়রে সেলফি পাগলা..........???????)
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
মাহমুদুর রহমান বলেছেন: সম্পূর্ণ সিস্টেমটা নতুন করে গড়া হোক।