| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তার কেউ নই, সে আমার সব
************************
গান গাও সুরবতী মধুনদী
গান গাও প্রিয়ংবদা
সুরাত্রিকা দ্যাখো
তোমার নিঃশ্বাসে ফুটে আছে কেমন নীল চন্দ্রমল্লিকা
জরার চেয়েও হতাশা আর
বাস্তবতার চেয়েও জটিলতা গোপনে লুকিয়ে
দেখো কেমন বেঁচে আছে এই দুখী ক্রীতদাস -
সুর বাঁধো তাই দুঃখনাশিনী,
বসন্ত বেহাগে সুর বাঁধো-
এখন আর আমার ভালো লাগে না কিছু
ভালো লাগে না আগের মত
কেন বলতো?
যদিও দ্যাখো মানুষগুলো আগের মতই অচিন
রঙিন স্বপ্নের বেশির ভাগই মলিন
দ্বৈত জীবন, জটিল জমিন, ব্যস্ত বেঁচে থাকা
তুমি আমি আজো যুগলসন্ধি দীঘল সুরাত্রিকা...
তবুও কোথাও ছন্দ পতন যেন-
আগের মত লাগে না কিছুই ভালো।
তবে কি আমি ভুলে গেছি প্রথম স্পর্শ
আর প্রথম প্রেমের শুদ্ধ তম সারার্থ-
ভুলে গেছি
সেইসব ঢেউ নদী ঝাউপাতা রুপেলা হাওয়া
নক্ষত্র বিম্বিত অমরাবতী
প্রজাপতি রাতে শিশিরের গান শোনা
ভুলে গেছি?
জানি না
জানি না
শুধু জানি এখনো
কিছুটা প্রেমিক আর কিছুটা অবিশ্বাসীর মত
আমি যে তারই পিছু নেই আজো
ভালোবাসি, ভালবাসতে চাই
কি আশ্চর্য
কি আশ্চর্য
অথচ এতকাল জেনেছি
স্মৃতি
সে-তো অতীতের আপেক্ষিক জলধি
যে চিনেছে নিজেকে
চিনে নেয় তার ভবিতব্য বর্তমান
মুছে যায় তার বিষাক্ত দুঃখকাল
মুর্খ অভিমান!
হায়
কত ভুল জানি
সুরবতী মধুনদী সুরাত্রিকা নয়
এই বসন্ত বেহাগের শেষ আশ্রয়-
স্মৃতির চেয়েও কঠিন সেই স্মৃতির বিস্মরণ
আমি তার কেউ নই তবু,
সে আমার সব-
.....................................................................................................................
বকুল আহমেদ
৩১-০৫-২০১৪
সিডনী
ছবিসূত্রঃ ইন্টারনেট
৩১ শে মে, ২০১৪ রাত ১১:৩৬
বকুল০৮ বলেছেন:
অনেক ধন্যবাদ! ভালো থাকুন।
২|
০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:৫৩
মামুন রশিদ বলেছেন: সুরবতী মধুনদী সুরাত্রিকা- মধু মধু! আহ, মুগ্ধ হলাম ।
০৩ রা জুন, ২০১৪ রাত ১০:৪৪
বকুল০৮ বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই মামুন রশীদ। ভালো থাকুন!
৩|
১১ ই জুন, ২০১৪ রাত ১২:৫৮
পংবাড়ী বলেছেন: খুবই ছন্দময় ও সুন্দর ভাষায় শুরু হয়েছিল, শেষ দিকটায় একটু দুর্বল; তবুও বারবার পরার মতো।
১২ ই জুন, ২০১৪ রাত ৯:৫০
বকুল০৮ বলেছেন:
সময় করে পড়ার জন্য ও মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৪|
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+।
২২ শে জুন, ২০১৪ রাত ৯:০২
বকুল০৮ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার পাঠ ও মন্তব্যের জন্য। ভালো থাকুন।
৫|
২৩ শে জুন, ২০১৪ রাত ৮:২৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার শব্দ বিন্যাস হিংসে করার মত।
প্রথম দিকে শব্দগুলো খেয়াল করলাম কয়েকবার, আলাদা সুর সৃষ্টি করছে।
দারুন।
২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৫৯
বকুল০৮ বলেছেন:
প্রিয় কবিকে আমার ব্লগবাড়িতে স্বাগতম।
মন্তব্য করে অনুপ্রেরণার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ রাত ১১:২২
একজন ঘূণপোকা বলেছেন: কত ভুল জানি
সুরবতী মধুনদী সুরাত্রিকা নয়
এই বসন্ত বেহাগের শেষ আশ্রয়-
স্মৃতির চেয়েও কঠিন সেই স্মৃতির বিস্মরণ
আমি তার কেউ নই তবু,
সে আমার সব
-চমৎকার