| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ রেইলওয়ের একটা সমস্যা আমি কোন মতেই বোঝিনা। ট্রেন গুলোর একটা বগিতেও বগি নির্দেশক কোন নাম্বার থাকেনা। এতে তো যাত্রিদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। অনেকে ভুল বগিতে উঠে পরে এবং ভিড় বেশি থাকার কারনে দেখা যায় যাত্রিরা তাদের নির্ধারিত বগিতে পৌছাতে পারেনা ও সঠিক সীটে আসন গ্রহন করতে পারেনা। তার উপর দেখা যায় অনেক বগির দ্বার বন্ধ করে রাখে এতেও অনেক সমস্যা যাত্রিদের পোহাতে হয়। ট্রেনের ভিতরের জিআর্পি'র সুপ্রসন্ন ভুমিকার কথা আর কি বল্ব, যেসব যাত্রিরা টীকিট না কেটে উঠে তাদের কাছ থেকে তারা টাকা উঠাতে মহা বেস্থ হয়ে পরে। যাত্রিদের ট্রেনের ভিতরে বিচরন করতেও ভীষন কষ্ট হয়ে এর ধারা। এই অবৈধ টাকা শুধু জিআর্পিরাই উঠাই না তাদের সাথে থেকে একি কাজ করে টী টী, এটেন্ডেন্স এবং খাবার বহন কারি ষ্টাফরা। তাদের মাঝে শুদু টীকিট চেক করার দায়িত্ব আছে টী টী'র। যারা টীকিট কাটেনি বা কাটতে পারেনি তাদের টিকিটের বেবস্থা করা বা জরিমানা আদায় করা। কিন্তু এসবের কিছুতো হচ্ছেই না বরং তারাও যারা টিকিট করেনি তাদের কাছ থেকে ট্রেনের ভারার কথা বলে অবোইধ পথে এই টাকা গুলো হাতিয়ে নিচ্ছে। এখানে বলে রাখা ভাল তাদের এই অবৈধ টাকা হাতিয়ে নেওয়ার পিছনে তাদেরি গড়া ট্রেনের ভিতরে একটি সিন্ডিকেট আছে। যারা টাকা তোলার পর টাকা গুলো পরবর্তীতে ভাগ করে নেয়। এটা এখন সময়ের দাবী, যাত্রীদের এইরকম হয়রানি থেকে বাঁচিয়ে ট্রেন ভ্রমন আনন্দদায়ক করা ও নিশ্চিত করা।
©somewhere in net ltd.