নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পিত জগৎ

কল্পিত জগৎ › বিস্তারিত পোস্টঃ

একটি ভিডিও ফোটেজের বিশ্লেষন - ইসলাম প্রতিষ্টা নাকি পাকিস্তান প্রতিষ্টার পদক্ষেপ

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬





কিছুক্ষন পুর্বে শিবিরের প্রচারিত একটা প্রামাণ্য ভিডিও ফোটেজ দেখলাম। সেখানে প্রথমে দেখানো হয়েছে," ৪০ বছরের অপেক্ষা..…অবশেষে চরম নির্যাতন নেমে আসে মুসলমানদের উপর। মুসলিম হয়েও সেই নির্যাতন ভোগ করতে হয় একজন মুসলিম সরকারের নিকট। তাদের(মুসলমান(শিবির)!!) অপরাধ, তারা চায় আল্লাহ এবং মহানবী(সাঃ) এর নির্দেশ অনুযায়ি সমাজ ব্যাবস্তা.…



তারপর দেখায় মিশরে ঘটে যাওয়া একটা দাঙ্গার ফোটেজ এরপর-ই বাংলাদেশে ঘটে যাওয়া কিছুদিন আগের সহিংসতার ফোটেজ। পুরু ফোটেজের বেকগ্রাউন্ডে একটি করুন এরাবিক গান বাজানো হয়"। যা একজন সাধারন মানুষের করুনা/সহানুভূতি নিতে যতেষ্ট!



যারা এসব ফোটেজের পিছনের ঘটনা সম্পর্কে অবহিত নয় বা জানেনা বা এসব বিষয় নিয়ে চিন্তা করেনা তাদের সহানুভূতি-ই শুধু নয় এমনকি সাহায্যও পর্যন্ত তারা লুটতে পারবে। কারন পুরু ফোটেজতিতে ঘটনা গুলো এমন ভাবে উপস্তাপন করা হয়েছে যে, এখানে মুসলিমদের উপর নির্যাতন করা হয়েছে এমনকি এখন বর্তমান সরকার করে যাচ্ছে। তাতে সহজেই একজন মানুষ সে নারী হোক বা পুরুষ হোক তথাকতিত মুসলিমদের/ ইসলাম রক্ষা কারিদের( জামায়াত-শিবিরের) পাশে দারাবে সহযোগিতার হাতবারিয়ে।



এখন কথা হচ্ছে এই সব ঘটনার প্রেক্ষাপট কি? কতজন মানুষই বা এটা ভাববে?



তারা শুধু এরকম একটা ফোটেজই না এরকম অনেক ফোটেজই অনলাইনে/অফলাইনে সহজ-সরল মানুষের মাঝে ছড়াচ্ছে তাদের সহানুভূতি/ সমর্থন আদায় করছে। তারা মানুষকে বুঝাচ্ছে কি, তারা ইসলাম প্রতিষ্টার জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে জিহাদ(!) করছে। এটা অনেক কাজে দিচ্ছে বা দিবে।



এখন আসি ভিডিও ফোটেজের শুরুর কথা গুলোর দিকে। ফোটেজের সব ঘটনার ব্যাখ্যা আমি দিতে পারবনা তাই সেই দিকে যাব না।



প্রথমেই লেখা উপস্তাপনে দেখায় ৪০ বছরের অপেক্ষার পর শুরু হয় মুসলমানদের উপর নির্যাতন(!)। তাহলে কি তারা গত ৪০ বছর মহান আল্লাহ তাআলা এবং মহানবী(সঃ) এর দেখানু পথে কোন রকম নির্যাতন ভোগ করা ছাড়ায় চলে আসছে। আর বর্তমান সরকারও কি এমনিতেই তাদের শান্তি প্রিয়(!) ইসলামি জিবনযাপনের উপর হামলা করেছে? আমি যতদুর জানি ইসলামের(ইসলাম পালনের) উপর কোন সরকারই এমনকি বর্তমান সরকারও অবরোধ আরুপ করেনি, বরং শুধু ইসলাম নয় সব ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারে সেই ব্যাবস্তা করে দিয়েছেন। এমন ব্যাবস্তা করে দিয়েছেন যাতে রাষ্ট্রীয় কার্যাবলিতে সব ধর্মের মানুষ সমানভাবে অংশগ্রহন করতে পারে। এখন, যদি কেউ যদি মনে করে ৯০% মুসলমানের দেশে সব ধর্মের সমান অংশগ্রহন ইসলামের উপর একধরণের নির্যাতন তবে এ থেকে এটাই প্রকাশ পায় ঐ ব্যক্তির ইসলামিক জ্ঞান নিতান্তই সামান্য। এই কারনে যদি কেউ রাস্তায় নেমে এসে আন্দলন করে, কেন তাদেরও সমান অধীকার দেওয়া হল? তাহলে প্রশ্ন থেকে যায় তারা কি এই দেশটার স্বাধীনতায় অবদান রাখেনি? '৭১-এর স্বাধীনতা যুদ্ধে হাতে অস্ত্র তুলে নেই নি? ঝাপিয়ে পরেনি শত্রুদের মোকাবেলায়? এখন সরকার যদি তাদের এই অযুক্তিক আন্দলনে বাধা দেয় তাহলে ইসলাম ধ্বংস হয়ে যায়, মুসলমানদের উপর নির্যাতন হয়!।



তাদের দ্বিতীয় কথাটি ছিল- তাঁদের অপরাধ তারা আল্লাহ এবং নবী করিম(সঃ) এর নির্দেশনা অনুযায়ি সমাজ ব্যাবস্তা চায়। এখানে আমারও কোন দ্বীমত নেই। তবে এই চাওয়াটা হতে হবে গঠন মুলক। জঙ্গিবাদি করে দাবি আদায় করা যায় না। এতো গেল ষ্পষ্ট কথা এখন প্রকৃত কথায় আসি। '৭১ এ দেশ স্বাধীন করা হয়েছিল কেন? একটি ইসলামি রাষ্ট গঠন করার জন্য? নাকি একটি স্বাধীন সার্বভৌম, ক্ষুদা-দারিদ্রহীন, শোষন-নিপীরনহীন শান্তি প্রিয় গনতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য?



নিঃসন্দেহে স্বাধীন সার্বভৌম, ক্ষুদা-দারিদ্রহীন, শোষন-নিপীরনহীন অসাম্প্রদায়িক শান্তি প্রিয় গনতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য। যদি ইসলামি রাষ্ট্র গঠন মুল লক্ষ থাকতো তাহলে পাকিস্তান থেকে আলাদা হওয়ার কোন প্রয়োজন ছিলনা। পাকিস্তান রাষ্টের সূচনায় হয়ে ছিল ধর্মের ভিত্তিতে/ দ্বী-জাতী তত্ত্বের ভিত্তিতে। সব মুসলমানদের নিয়েই এই রাষ্ট্র গঠন করা হয়েছিল। যদিও তথকালিন পুর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু ধর্মের লোক সহ আরো অনেক ধর্মাবলম্বি বাস করত। সামগ্রিক বিবেচনায় আমাদেরকে স্বাধীন হওয়ার অপরিহার্যতা দেখা দিয়েছিল।



সেই স্বাধীনতার সময়ই দেখা গিয়েছিল সাম্প্রদায়িকথার ভয়াবহ চিত্র। কতগুলো মহল যারা ইসলামি রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তানের পক্ষ নিয়েছিল তাদের ভয়াবহতা মানুষ কখনও ভুলবেনা। এবং তারা কারা মানুষ সেটাও জানে, শুধু কতিপয় অজ্ঞ মানুষ ছাড়া। ইসলামের নামে তারা ঐ দিন সাধারন মানুষকেও নৃসংশভাবে হত্যা করেছিল।



আজ স্বাধীনতার ৪২ বছর পর তারা আবার ইসলামের নামে সহিংসতায় নেমেছে। মানুষকে ভুলবোঝাচ্ছে। রাস্তায় নামাচ্ছে সাধারণ মানুষকে। মানুষের বাড়িঘর ভাঙ্গছে। অন্য সম্প্রদায়ের বাড়ি ঘর লুট করেছে, জ্বালিয়ে দিচ্ছে ঘরবাড়ি। এটায় কি ইসলাম প্রতিষ্টার নমুনা? এভাবেই কি ইসলাম প্রতিষ্টা করে?



ককটেল ফোটিয়ে, বোমা মেরে ইসলাম প্রচার করা কোথায় আছে? নবীজী কি এভাবে ইসলাম প্রচার করেছে?



তাদের এই সব সহিংস কর্মকান্ড সরকার বন্ধ করতে এসেছে বিধায় তারা পাল্টা আক্রমন করেছে। পলিশ হত্যা করেছে। সাধারন মানুষকে লেলিয়ে দিয়েছে সহিংশ হতে। এখন এসব প্রতিরোধ করতে গিয়ে কেউ মারা গেলেই মুসলিম(!)দের হত্যা করা হয়। নির্যাতন করা হয় মুসলমানদের।



এসব ভন্ডামি করে, মিথ্যা কথা বলে, প্রপাগাণ্ডা চালিয়ে ইসলাম প্রচার করা যায় না। বাংলাদেশে প্রত্যেক ধর্মেরই স্বধর্ম পালনে স্বাধীনতা আছে। নিজেদের ধর্ম নিজেরায় পালন করতে পারে। এতে কারও বাধা নেই। শুধু শুধু ইসলাম প্রতিষ্টার নামে ধ্বংশাত্বক কাজের বৈধতা ইসলামও দেয় না। এটা ইসলাম না। বাংলাদেশকে ইসলামি রাষ্ট্র বানানোর কোন দরকার নেই। ইসলামিক রাষ্ট্র বানাতে হলে বাংলাদেশে সৃষ্টি হবে আরও একটি '৭১ । যেখানে আবার অপারাশনে নামা হবে কোন একটি জাতীকে নিশ্চিন্য করার জন্য।



























মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

নায়করাজ বলেছেন: ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন। Click This Link

ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবিরের নেতা মওদুদীর ভ্রান্ত আকিদা সম্পর্কে বলেছেন বিভিন্ন আলেম উলামাগণ। সরাসরি নিচের লিংকে চলে যান : Click This Link

জামাতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। বিস্তারিত পাবেন এখানে : Click This Link

জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

ইসলামের কোথায় লেখা আছে গণহত্যাকারী, গণধর্ষণকারী, লুণ্ঠনকারীদের বিচার চা্ওয়া যাবে না ?

২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

কল্পিত জগৎ বলেছেন: নায়করাজ@ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপুর্ণ লিঙ্কগুলো শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.