নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহমিদা আক্তার বৃষ্টি

ফাহমিদা আক্তার বৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

কোথাও তুমি নেই

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

- আচ্ছা, তোমার মন খারাপ হলে কী করো?
- কেন? হতাশার সাথে কাটাকাটি খেলি।
- একলা লাগলে কী করো?
- কেন? হতাশাকে আলিঙ্গন করে শুয়ে থাকি।
- তবে মন ভাল থাকলে কী করো?
- হতাশার সাথে গাল ভরে গল্প করি।
- হঠাত্‌ মাঝ রাত্তিরে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে কী করো তবে?
- সেকি কথা! তখনও যে হতাশাই এসে আমাকে বুকে জড়িয়ে কপালে দেয় চুমু খেয়ে!
- নির্জন দুপুরে বুক খাঁ খাঁ করলে আমায় মনে পড়ে?
- ধুর ছাই! রোজ দুপুরে হতাশা আমার ক্লান্ত চোখে হাত বুলিয়ে দেয়, তোমায় মনে করার সুযোগ পাই বলো কি করে!
- রোজ সন্ধ্যায় নীড়ে ফেরা পাখিদের দেখে কেমন লাগে তোমার? আগের মত আমার অপেক্ষায় থাকো?
- হা হা! অবুঝের মতো প্রশ্ন তোমার! হতাশা আমায় ছেড়ে কোথায় যায় বলো?
- হঠাত্‌ যখন চলতি পথে জোড়া শালিক দেখো, তখন তুমি আমার কথা ভাবো?
- না তো! হতাশা যে চলতে থাকে আমার পায়ে পায়ে।
- কিংবা যখন তুমি এই শহরে একলা একা রিকশা করে ঘুরো?
- কেন? আমি বাঁ পাশ হয়ে বসি, হতাশা আমায় বলে, ‘আমার হাতটা শক্ত করে ধরো’।
- তবে বেশ তো ভাল আছো! তোমার হৃদয় জুড়ে শূন্য আমি, কোথাও একটু নেই!
- হিংসে হচ্ছে বুঝি? তুমিই তো আমায় যাবার বেলায় এক পৃথিবী হতাশা দিয়েছিলে।
এখন আমি তাকেই আমার হৃদয় জুড়ে আগলে রাখি বড়!

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: এটা কি কবিতা না সংলাপ?

২| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হতাশাকে সর্বক্ষণ জড়িয়ে রাখার জন্য একরাশ সমবেদনা!

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

ফাহমিদা আক্তার বৃষ্টি বলেছেন: হয়তো কবিতা, হয়তো সংলাপ....আবার হ্য়তো কোনটা নয়, নেহাত হাবিজাবি কথা।

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

বাকপ্রবাস বলেছেন: হতাশাকে লেপমুড়ি বানিয়ে কুসুম কুসুম ওমে জড়িয়ে ভালয় সময় কাটছে তাহলে

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ফাহমিদা আক্তার বৃষ্টি বলেছেন: সত্য কথা বটে। ভাল সময় কাটছে

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মিথ্যা না। শতকরা ১০০জন মানুষের প্রিয় জিনিস এই হতাশা। মানুষ হতাশা হতে দূরে পালাতে চায়। পারেনা।

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ফাহমিদা আক্তার বৃষ্টি বলেছেন: হতাশা মুড়িয়ে আছে সবাইকেই । পালাতে চাইলেই পারা যায় না :(

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

নজসু বলেছেন:



পূর্ণেন্দু পত্রীর কথোপকথন যেন।
ভালো লাগলো।

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: জীবন কী? জীবন হলো এক গ্লাস শ্যাম্পেন। আমরা বেঁচে আছি মানে আমরা শ্যাম্পেন খাচ্ছি। যখন তলানিতে এসে যাব তখনই মৃত্যু। মৃত্যু থাকার কারণেই শ্যাম্পেন পানের প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে রাখতে হবে। হবে না ?

৮| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন হলো হতাশা

৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার হৃদয় জুড়ে শূন্য আমি, কোথাও একটু নেই!
............................................................................
মিথ্যে কথা,
ভালবাসা অবিরত
কখনো হারায়ে যায় না ।
.............................................................................
এই দেখনা প্রতি প্রাতে
পাখিরা সব মেলছে ডানা, অচেনা সেই সমুদ্দুর!!
দৃষ্টি ফেরাও , দৃষ্টি মেলাও
ভালোবাসা নেইকো দুর.....!!!

১০| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার হৃদয় জুড়ে শূন্য আমি, কোথাও একটু নেই!
............................................................................
মিথ্যে কথা,
ভালবাসা অবিরত
কখনো হারায়ে যায় না ।
.............................................................................
এই দেখনা প্রতি প্রাতে
পাখিরা সব মেলছে ডানা, অচেনা সেই সমুদ্দুর!!
দৃষ্টি ফেরাও , দৃষ্টি মেলাও
ভালোবাসা নেইকো দুর.....!!!

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২

ফাহমিদা আক্তার বৃষ্টি বলেছেন: ভালোবাসা কখনো কখনো হতাশা হয়ে গেথে থাকে বুকের মাঝে।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

ই রহমান বলেছেন: একবারও কি ভেবে দেখেছেন সুখ কোথায়? শান্তি কোথায়? যখনই আপনাকে হতাশায় আচ্ছাদিত করবে, তখনই জীবনের শেষ নামাজ মনেকরে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.