নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহমিদা আক্তার বৃষ্টি

ফাহমিদা আক্তার বৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

আমার কেমন যেন লাগে

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

আমার কেমন যেন লাগে,
একলা কোন নিঝুম রাতে,
আকাশ ভরা তারার মাঝে,
আমার দুচোখ ভীষণ খোঁজে,
তোমার চোখের কোণের হাসি,
যত্ন করে রেখেছিলাম আমার শাড়ির ভাঁজে,
হঠাৎ কোন নিঝুম রাতে বড্ড কেমন লাগে।

তোমার দুঃখভরা গাল,
আমার হৃদয় চাইতো,
আলতো করে ছুঁতে চিরকাল,
তোমার চুরুট ভরা বিকাল,
আমার দু’চোখ ছোঁয়নি কতকাল,
আমার চোখের পাতা কাঁপে,
আমার বড্ড কেমন লাগে।

তোমার বুক ভরা নীল,
আমি মুক্ত শঙ্খচিল,
তোমার বুক ভরা ডাক,
আমার অর্ফিয়াসের বাঁশি,
তোমার ভীষণ আহবান,
আমার মর্ত্যে নামার গান,
শূন্য আকাশ জুড়ে,
আমার বুকটা ভীষণ কাঁদে,
আমার বড্ড কেমন লাগে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

ই রহমান বলেছেন: তুমি থাকলে পাশে পরশ ও আবেশে
বড্ড বেশি অনেক বেশি ভাল লাগে
কেন রাখ আমায় আবেশ থেকে দূরে
কাঙ্গালিনি আমি........................।

সুন্দর লিখেছেন ফাহমিদা।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সনেট কবি বলেছেন: বেশ

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

হাবিব বলেছেন: সুন্দর..........

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা প্র‌তি দিন। ভা‌লো থাকুন সব সময়।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সনজিত বলেছেন: সুন্দর লেখনি

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

ফাহমিদা আক্তার বৃষ্টি বলেছেন: ধন্যবাদ :)

৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: নিজের অবস্থা কবিতায় তুলে ধরেছেন।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

ফাহমিদা আক্তার বৃষ্টি বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.