| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর বয়ে চলা দেখেছো?
তিরতির করে বয়ে চলা নদী,
আবহমান কাল ধরে যেন তার পথ চলা,
কতটুকু ভালবেসেছি তাই জানতে চাও যদি,
বলি একবার দেখো ওর বয়ে চলা নিরবধি।
পুড়ে যাওয়া পাহাড় দেখেছো?
কেমন ঠায় দাড়িয়ে থাকে দহনের পরেও,
ওখানে পুড়িয়ে দেওয়ার কষ্ট আছে,
তবু আগলে রাখার স্মৃৃতি নিয়ে সে বাঁচে।
ঝড়ের তাণ্ডবের পরের প্রকৃতি দেখেছো?
শান্ত, স্নিগ্ধ - যেন পরাজয়ের ভারে মহিমান্বিত,
আমায় প্রশ্ন করো না আমি কেমন আছি,
আমি আমার দিবারাত্রি, সন্ধ্যে প্রভাত,
পরাজয়ের জপমালা জপি। 
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯
ফাহমিদা আক্তার বৃষ্টি বলেছেন: ধন্যবাদ এসব হাবিজাবি লেখাকে মূল্যায়ন করার জন্য।
২|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩
রাজীব নুর বলেছেন: ছবি উপরে দিবেন।
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭
ফাহমিদা আক্তার বৃষ্টি বলেছেন: ধন্যবাদ। বিষয়টা আমিও ভাবছিলাম যে ছবি দেওয়াতে কিছু একটা গোল পাকাচ্ছি। এখন বুঝলাম।
৩|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫
মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ এসব হাবিজাবি লেখাকে মূল্যায়ন করার জন্য।
হাবিজাবি বলছেন কেন?এত সুন্দর করে ক'জনেই বা লিখতে পারে?সবার পক্ষে তো আর সম্ভব না,তাই না? হাবিজাবি লিখা তখনই বলা যায় যেই লেখা কোন অর্থ বহন করে না।
আশা করি বুঝাতে সক্ষম হয়েছি।
৪|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০
ANIKAT KAMAL বলেছেন:
পরিশুদ্ধ অাবেগের বিশুদ্ধ নির্যাস মিশ্রিত কবিতার জন্য মনের মনিকৌঠা থেকে অভিবাদন। ভালো থাকবেন ভালো লিখবেন । নষ্ট জোয়ারে গা ভাসিয়ে কবিতার সৌন্দয্য ম্লান করবেন না।
কিছু কিছু অভিলাষ - কল্পনার পাখনা মেলে
দুঃখের সাগর পাড়ি দিতে পারে বলে
অাজও বেঁচে অাছি।
কিছু কিছু দুঃখ - নিঃসঙ্গ জীবনে
একাকী বয়ে বেড়াতে ভালো লাগে বলে
অাজও বেঁচে অাছি।
কিছু কিছু ব্যর্থতা - না পাওয়ার জীবনে
মনের মুকুরে বিরহের গান শুনাতে পারে বলে
অাজও বেঁচে অাছি।
কিছু কিছু কাঁন্না - বেদনার্ত জীবনে
কষ্টের পাহাড়কে ক্ষয়িত করতে পারে বলে
অাজও বেঁচে অাছি।
কিছু কিছু সত্য - অাপন মহিমায়
যড়যন্ত্রের কঠিন জাল ছিন্ন করতে পারে বলে
অাজও বেঁচে অাছি।
কিছু কিছু অনুভূতি - নিথর জীবনে
অনুভবের ছোয়ায় সজীব হতে পারে বলে
অাজও বেঁচে অাছি।
কিছু কিছু মন - চূর্ণ-বিচূর্ণ হয়ে গেলেও
হাজার বার জোড়া লাগতে পারে বলে
অাজও বেঁচে অাছি।
কিছু কিছু সময় - তোমাকে নানা অপরাধে
অপরাধী করে সান্ত্বনা পাই বলে
অাজও বেঁচে অাছি।
কিছু কিছু রজনী - স্নৃতির দুয়ার খুলে
অসীম শূন্যতা পাড়ি দিতে পারে বলে
অাজও বেঁচে অাছি।
কিছু কিছু ভালোবাসা - ছলনার পৃথিবীতে
ত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে
অাজও বেঁচে অাছি।
কিছু কিছু যখন অার কিছু কিছু থাকে না
বেঁচে থাকা তখন হয় যে বিড়ম্বনা।
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
ফাহমিদা আক্তার বৃষ্টি বলেছেন: বাহ! কি সুন্দর কবিতা! ![]()
৫|
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪২
সনজিত বলেছেন: সাধু সাধু
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
ফাহমিদা আক্তার বৃষ্টি বলেছেন: ও মধু মধু!
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।