| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা হতে আসা দৃঢ় প্রতিজ্ঞ এখন আরিফ“ক্লোজ আপ ওয়ান-২০১২” এর শীর্ষ-৩২ এ। চলুন জেনে নেই তার জীবনের কিছু গল্প
ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?
আরিফঃ আমি এখন হিসাববিজ্ঞানে লেখাপড়া করছি।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” এর আগে কোন প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন?
আরিফঃ আমি “ক্লোজ আপ ওয়ান-২০০৫” এ অংশ নিয়ে সেরা ৪০ এ আসি কিন্তু ওখানে বাদ পরে যাই। তো এখন আবার এসেছি।
ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা হতে শেখা হয়েছে?
আরিফঃ আমি গান কোথাও শিখিনি। এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন। আমি গান শুনে শুনে চর্চা করে এসেছি।
ক্লোজ আপ ওয়ানঃ এখানে কেমন লাগছে?
আরিফঃ এক কথায় দারুন। আমরা যারা প্রতিযোগী তারা একে অপরের সমস্যা ধরে সেগুলো সমাধান দেবার চেষ্টা করছি। আর আমি বলব এত দূর আসতে পেরেছি তাতে আমি খুবই খুশি।
ক্লোজ আপ ওয়ানঃ গানকে পেশা হিসেবে নিবেন কিনা?
আরিফঃ গান আমার শখ। তাই এটা কে পেশা হিসেবে নিতে চাই না। কিন্তু আমি একজন ভাল সুরকার হতে চাই। আর চাই ভাল একজন শিল্পী হতে। এমন একজন শিল্পী যে বাংলাদেশের গানের ভাণ্ডার সমৃদ্ধ করতে চায় ভাল কিছু গান দিয়ে।
ক্লোজ আপ ওয়ানঃ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?
আরিফঃ সবাইকে আমি ক্লোজ আপ ওয়ান দেখার আম্নত্রন জানাচ্ছি। আমি চাই দর্শকরা যেন নিয়মিত শো দেখে গান উপভোগ করতে পারে। আর আমাদের ভোট দেবার মাধ্যমে আমাদেরকে ভালবাসায় সিক্ত করে।
©somewhere in net ltd.