নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লোজআপ ওআন বাংলাদেশ

ক্লোজআপ ওয়ান

.।

ক্লোজআপ ওয়ান › বিস্তারিত পোস্টঃ

টাঙ্গাইল থেকে আগত সদা হাস্যজ্জল কেয়া রহমান এখন ক্লোজ আপ ওয়ানের শীর্ষে-৩২ এ

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

টাঙ্গাইল থেকে আগত সদা হাস্যজ্জল কেয়া রহমান এখন ক্লোজ আপ ওয়ানের শীর্ষে-৩০ এ। তার জীবনের কিছু তথ্য তুলে ধরা হল দর্শকদের সামনে







ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?

কেয়াঃ এইত এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম। সামনে সংগীত নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে।

ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ানের আগে কোন প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিলেন?

কেয়াঃ দেশে করিনি। তবে দেশের বাইরে করেছি।

ক্লোজ আপ ওয়ানঃ কেমন লাগছে এখানে এসে? আর ওই প্রতিযোগিতার সাথে এখানে কি পার্থক্য খুজে পান?

কেয়াঃ অনেক কিছু পাচ্ছি। এখানে আন্তরিকতা অনেক বেশি। আর এখানকার প্রতিযোগিতা অনেক কঠিন

ক্লোজ আপ ওয়ানঃ আপনি কি মনে করেন গানকে পেশা হিসেবে নিতে চাইলে প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে?

কেয়াঃ হ্যাঁ আমি তা মনে করি। গান নিয়ে পড়াশোনা করলে গানের ব্যাপারে অনেক কিছু বোঝা যায়।

ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা থেকে শিখলেন?

কেয়াঃ আমি টাঙ্গাইলে গোপাল চন্দ্র সাহা স্যারের কাছ থেকে শিখেছি।

ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে কতটুকু সাহায্য করেছে?

কেয়াঃ ক্লোজ আপ ওয়ান অনেক বড় একটি মঞ্চ। নিজের প্রতিভা বিকাশের জায়গা হল ক্লোজ আপ ওয়ান। আমি মনে করি আমাকে ক্লোজ আপ ওয়ান আমাকে আমার গন্তব্যের দিকে নিয়ে যাবে।

ক্লোজ আপ ওয়ানঃ এবার শক্ত প্রতিদ্বন্দ্বী কারা?

কেয়াঃ এটা বলা খুব কঠিন। সবাই খুব ভাল। তবে ঋতুরাজ ভাইয়ের কথা আমি আলাদাভাবে বলতে চাই।

ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের মধ্যে প্রিয় কে?

কেয়াঃ পার্থদা।

ক্লোজ আপ ওয়ানঃ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?

কেয়াঃ আমি দর্শকদের বলব, আপনারা ভাল গান শুনুন। আপনার ভাল গান গেয়ে শোনাতে পারলে আমার গান গাওয়া সার্থক হবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.