| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিশ্ববিদ্যালইয়ের আই বি এ হতে উচ্চাঙ্গ সংগীত প্রেমী ঋতুরাজ আজ ক্লোজ আপ ওয়ানের শীর্ষ-৩০ এ। তার জীবনের কিছু না জানা তথ্য দর্শকদের সামনে তুলে ধরা হল
ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?
ঋতুরাজঃ আমি এখন বি বি এ পড়ছি।
ক্লোজ আপ ওয়ানঃ এর আগে কোন প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন?
ঋতুরাজঃ না এবারই প্রথম।
ক্লোজ আপ ওয়ানঃ এখন কেমন লাগছে?
ঋতুরাজঃ এখানে খুব ভাল লাগছে। আমাদের কে এখানে যারা শিখাচ্ছেন তারা আমাদের ভুলগুলি ধরিয়ে দিচ্ছেন। প্রতিযোগীরা অনেক ভাল। তাদের গান শুনে অনেক কিছু শিখতে পারছি। আর সবাই এখানে আন্তরিক।
ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা হতে শিখা হয়েছে?
ঋতুরাজঃ আমি ছোটবেলায় মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা একজন গানের শিক্ষক।
ক্লোজ আপ ওয়ানঃ গান পেশা হিসেবে নিতে চান?
ঋতুরাজঃ আসলে গান আমি নিজেকে খুশি করার জন্য গাই তাই এটিকে পেশা হিসেবে নিতে চাই না।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ানে কেন আসা?
ঋতুরাজঃ আমি কখনও এভাবে চিন্তা করিনি। বন্ধু-বান্ধবের কারনে আজ এতদূর আসা। এখানে এসে আমি বেশ ভাল সাড়া পাচ্ছি। সবাই অনেক দয়ালু।
ক্লোজ আপ ওয়ানঃ কোন ধরনের গান গাইতে পছন্দ করেন?
ঋতুরাজঃ আমি উচ্চাঙ্গ সংগীত গাইতে পছন্দ করি।
ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের কেমন লাগছে?
ঋতুরাজঃ ওনারা অনেক ভাল। ওনারা আমার ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছে। আশা করি এসব ভুল ত্রুটি ধরে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব।
ক্লোজ আপ ওয়ানঃ আপনি না হলে কে হবে ক্লোজ আপ ওয়ান?
ঋতুরাজঃ এটা বলা খুব কঠিন কারন সবাই খুব ভাল। আসলে শো এ সবাই কেমন গান করতবে তার উপর নির্ভর করবে কে হবে ক্লোজ আপ ওয়ান।
©somewhere in net ltd.