| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার উত্তরা থেকে আসা মোহাম্মদ নাহিয়ান ইসলাম ভাজন পরিবারের সদস্যদের কাছ থেকে গান গাওয়া শুরু করেন এবং ২০ বছর ধরে গান গাইছেন।
ক্লোজ আপ ওয়ানঃ এখন আপনি কি করছন?
ভাজন: আমি গান নিয়েই আছি, গান ছাড়া আমি আর কিছুই আপাতত করছি না।
ক্লোজ আপ ওয়ানঃ এবারই কি প্রথম অংশ নিচ্ছেন?
ভাজন: না, এবার নিয়ে মোট দিতীয়বারের মত ক্লোজআপ ওয়ানে অংশ নিলাম। প্রথমবার যখন ক্লোজআপ ওয়ান আসে তখন প্রথম রাউন্ডেই বাদ পরি গলা বসে যাওয়ার কারনে।
ক্লোজ আপ ওয়ানঃ আপনার গান গাওয়া শুরু কবে থেকে?
ভাজন: ছোটবেলা থেকেই পরিবারের সবার কাছ থেকেই আমি গান গাওয়া শিখি । আমি কলকাতাতে শিখেছি অনেক গুরুদের কাছ থেকে যেমন- পণ্ডিত শ্যাম সুন্দর গোস্বামী, মিন্টু কৃষ্ণ পাল। এছারা এখন ঢাকাতেও শিখছি।
ক্লোজ আপ ওয়ানঃ কি ধরণের গান করতে পছন্দ করেন?
ভাজন: আমি সুফি গান সবচে বেশি করি। নজরুল এর গান আমাকে খুব টানে। আমি নজরুল সঙ্গিত গাইতে খুব সছন্দ বোধ করি।
ক্লোজ আপ ওয়ানঃ এবারের ক্লোজআপ ওয়ানে আপনি শীর্ষ ৩০ প্রতিযোগীদের মধ্যে চলে এসেছেন, আপনার অনুভুতি কি?
ভাজন: এটা একটা বড় পাওয়া। সারা দেশ থেকে ৮০-৯০ হাজার জন প্রতিযোগীদের মধ্যে এখন আমি প্রথম ত্রিশ জনের মধ্যে চলে এসেছি। একজন শিল্পীর জন্য এটা অনেক বড় প্লাটফরম। এখান থেকে যে কেউ অনেক বড় বড় জায়গায় চলে যেতে পারবে। এটা আমার শিল্পী জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বিধাতার কাছে কৃতজ্ঞ।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজআপ ওয়ান শো নিয়ে কিছু বলেন? ক্লোজআপ ওয়ান হলে কি করবেন?
ভাজন: ক্লোজআপ ওয়ান সঙ্গীত যারা করে তাঁদের পথ দেখায়। বাংলাদেশের সবচে বড় শো। ক্লোজ আপ ওয়ান হলে আমি গানের মাধ্যমে দেশের সেবা করতে চাই, মানুষের কাছে যেতে চাই।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজআপ ওয়ান হওয়ার বিষয়ে আপনার আত্মবিশ্বাস কতখানি?
ভাজন: এই পর্যন্ত আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। কখনও ভাবিনি এতদূর আসবো। এখানে সবাই মেধাবি আর বেশ ভালো গান করে। আর এদের মধ্যে থেকে আমি অতটা আত্মবিশ্বাস পাচ্ছি না যে ক্লোজআপ ওয়ান আমি হব। তবু আমি খুশি।
ক্লোজ আপ ওয়ানঃ কার অনুপ্রেরনায় আপনি এখানে এসেছেন?
ভাজন: আমার বড় আপা, আমি ঢাকাতে বড় আপার বাসায় থাকি। তার অনুপ্রেরণা, তার সাহস, তার ভালবাসার কারনেই আজ আমি এখানে।
ক্লোজ আপ ওয়ানঃ সবাই আপনাকে কেন ভোট দিবে বলে মনে করেন?
ভাজন: আমার গান শুনে ভাললাগলে আমাকে ভোট করবেন। আমার স্বপ্ন পূরণ করতে আপনাদের ভোট আমার খুবি দরকার। তাই দয়া করে আমাকে ভোট করবেন।
©somewhere in net ltd.