| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সানজিদা মাহমুদ নন্দিতা এসেছে ঢাকা থেকে। আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন্দিতা গান গাওয়া শুরু করেন যখন তার বয়স ৪ বছর। নন্দিতার ক্লোজ আপ ওয়ান কাহিনী দর্শকদের জন্য তুলে ধরা হল নিচেঃ
ক্লোজ আপ ওয়ানঃ কবে থেকে গান গাওয়া শুরু?
নন্দিতাঃ শুরু সেই ছোটোবেলায়, ৪ বছর বয়সে গান গাওয়া শুরু করি। আমার গান গাওয়ার হাতেখড়ি হয় ওস্তাদ দিলিপ মজুমদেরর কাছে এরপর আমি শিখেছি ওস্তাদ গাওরাঙ্গ চন্দ্র কর্মকার এর কাছে। এরপর ৩ বছর আমি ক্লাসিকাল শিখেছি ছায়ানট এ অসিত দে এর কাছে।
ক্লোজ আপ ওয়ানঃ এখানে আসার পিছনে সবচে বেশি অনুপ্রেরনা ছিল কার?
নন্দিতাঃ আমার সবচেয় বড় অনুপ্রেরনা ছিল আমার মা। এরপর আমার পরিবার এবং বন্ধু বান্ধব।
ক্লোজ আপ ওয়ানঃ কি ধরনের গান করতে পছন্দ করেন?
নন্দিতাঃ এমনিতে সব ধরণের গানই করতে পছন্দ করি। তবে আধুনিক গান করতে আমি বেশি ভালোবাসি । পার্থ দার যেকোনো গান গরতেও আমি ভালোবাসি আমি উনার মতো গান গাইতে চাই।
ক্লোজ আপ ওয়ানঃ শীর্ষ ৩০ এর মধ্যে চলে এসেছেন, অনুভুতি কি?
নন্দিতাঃ আমার তো খুবই ভালো লাগছে। অনেক প্রতিযোগীর মধ্য থেকে লড়াই করেই সবাই শীর্ষ ৩০ এ পৌঁছেছে, সবাই বেশ ভালো করবে। সেক্ষেত্রে প্রথম ও প্রধান বিষয়টা হল আমার জন্য আত্মবিশ্বাস। আর ক্লোজ আপ ওয়ানের স্লোগান হোল স্বপ্ন সাধনা সাহসে গাও আত্মবিশ্বাসে, আমার মধ্যে স্বপ্ন, সাধনা, সাহস ও আত্মবিশ্বাস এই সবই আছে, তাই বিধাতা যদি চায় অবশ্যই আমি শীর্ষ ১২ এ আসতে পারবো।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান এটা আপনার জন্য কত বড় প্লাটফর্ম?
নন্দিতাঃ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও প্রথম মিউজিক্যাল রিয়ালিটি শো ক্লোজ আপ ওয়ান। ক্লোজ আপ ওয়ান এ অংশ নেওয়া এবং টিকে থাকা... দুটোই আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি আপন। ক্লোজ আপ ওয়ানের মত এত বড় প্লাটফর্ম আর দ্বিতীয়টি নেই বাংলাদেশে। নিজের ভেতর কার সত্তাকে তুলে ধরার এত বড় ও ভালো সুযোগ বাংলাদেশে আর তৈরি হয়নি বলেই মনে করি।
ক্লোজ আপ ওয়ানঃ এবারই কি প্রথম অংশ নিচ্ছেন?
নন্দিতাঃ জী, এবারই প্রথম আমি কোন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছি।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান এর প্রতিযোগীতার সময় কোন স্মরণীয় ঘটনা?
নন্দিতাঃ তেমন কোন আনন্দের ঘটনা নেই। এখানে যতটুকু সময় থাকি তার প্রতিটি মুহূর্ত আমার জন্য স্মরণীয় এবং প্রতিটি মুহূর্ত আমি খুব উপভোগ করি।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান হওয়ার বিষয়ে আপনার আত্মবিশ্বাস...
নন্দিতাঃ ক্লোজ আপ ওয়ানে ভালো করব সেই আত্মবিশ্বাস রাখি, রাখি বলেই এতদূর আসতে পেরেছি বলে মনে করি...তবু ক্লোজ আপ ওয়ান টপ হওয়া যে আমি হবই সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবু চেষ্টাটা পুরোদমে থাকবে।
ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের কেমন মনে হয়েছে?
নন্দিতাঃ বিচারকরা সবাই অনেক ভালো, অন্তর থেকে শ্রদ্ধা করি উনাদের। উনারা সব সময় আমদের সাহায্য করেন।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান হলে কে কিভাবে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে চান?
নন্দিতাঃ ক্লোজ আপ ওয়ান হলে আমি আমার গান দিয়ে বাংলাদেশ কে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত করাতে চাই।
ক্লোজ আপ ওয়ানঃ মানুষ কেন আপনাকে ভোট করবে?
নন্দিতাঃ দর্শকদের সাহায্য ছারা কোনভাবেই আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বিচারকদের মতামতের পাসাপাসি আমি চাই দর্শকরা আমাকে বেশি বেশি ভোট করুক যাতে আমি সবাইকে ভালো ভালো গান উপহার দিতে পারি।
©somewhere in net ltd.