নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I like honesty,simplicity and free mentality... I hope, passion is the real driver of life. However, conscience got much priority to me... Dreams are the tools to remove the clouds and gloomyness of my mind... And the sky is my canvas to organize dreams..

ক্রিবিণ

ক্রিবিণ › বিস্তারিত পোস্টঃ

কিছু পদ(প্রারম্ভকথন)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

হয়তো আলোকের হাত ধরেই শুরু হয় যাত্রা তবে প্রায়শই মনে হয় অনধকারের হাতছানিতে নিজেকে হারাই আমি... আলোকের নিস্বাড় পদচলা দেখে বার বার ফিরে যাই পূর্ণালোকের ছেলেবেলায়... মনে পড়ে, মক্তবে ছুটা সকাল, নদীপাড়ে লাফঝাপ করা মধ্যাহ্ণ, হাট-মাঠ দৌড়ানো বিকেল আর গল্পমুখর সন্ধ্যা ঢলে পড়ে রাত্রির বুকে... কত শত স্মৃতির সেই দিনগুলোতে আজ আর আমি নেই তবুও অজস্র স্বপ্নের পিছুটান... নিজেকে নিয়ে ছুটি আলোর পিছু পিছু... আলোর নেশায় বুদ হয়ে থাকা ছেলেবেলায় ভাবতাম, কখন আমি বড় হবো? আর কিশোর লগ্নে ভাবি, একদিন অনেক বড় হব... সেই অবুঝ হৃদয়ের স্বপ্নেরা সত্যি অনেক বড় ছিলো, যতটা আমি ভাবতে পারিনা। যাদের দেখে আমরা বড় হতে চাই, তাদের অনুরূপ দৈহিক গড়নেই সীমাবদ্ধ থাকে আমাদের বড় হওয়া... তবে যেই সচ্ছ হৃদয়ে বড় হওয়ার সপ্ন বুনেছিলাম তা আজ আমাতে বিলুপ্ত... নিজেকে হারিয়ে খুঁজে ফেরা এই আমি নতুন সপ্নে লালিত হই... বড়বেলার এ সপ্ন আর বড় হয়না, সপ্নের হারানো অতীতে ফিরতে চায়... রড় হয়েও সপ্ন দেখি ছেলেবালায় ফিরে যাওয়ার... ইচ্ছে হয় জরাগ্রস্ত সভ্যতাকে ছেলেবেলার অমলিন সচ্ছতার পুলকিত অনুভূতিতে সজীব করে তুলি... @cribin(সুখপাখি)...

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৪

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........... !:#P

টাইপে সচেতন হতে হবে।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯

ক্রিবিণ বলেছেন: ধন্যবাদ,,, কী ধরণের সচেতনতা বুঝিয়ে বললে ভালো হয়...

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

অাব্দুল মান্নান বলেছেন: যেমন: বানানরীতি

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

ক্রিবিণ বলেছেন: ধন্যবাদ...

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

ক্রিবিণ বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: ধন্যবাদ নেবেন

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

ক্রিবিণ বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তবে যেই সচ্ছ হৃদয়ে বড় হওয়ার সপ্ন বুনেছিলাম তা আজ আমাতে বিলুপ্ত... নিজেকে হারিয়ে খুঁজে ফেরা এই আমি নতুন সপ্নে লালিত হই..............
স্বপ্ন সখা,স্বপ্ন চাখা
স্বপ্ন দেখা নিত্য;
স্বপ্ন বিনে জীবন কিবা
ঊষর মরুর চিত্ত।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

ক্রিবিণ বলেছেন: স্বপ্ন সাঝাই আলোক দিয়ে,/ ছন্দে গড়ি স্বপ্ন,,/ আমার গড়া স্বপ্নবহর,/ ধন্য তোমার জন্য...

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

ক্রিবিণ বলেছেন: স্বপ্ন সাঝাই আলোক দিয়ে,/ ছন্দে গড়ি স্বপ্ন,,/ আমার গড়া স্বপ্নবহর,/ ধন্য তোমার জন্য...

১২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১:২২

লাল পিপড়ে বলেছেন: ছোট বেলায় সবাই বড় হতেই চায় , যখন আমরা বড় হয়ে যাই তখন শুধু ছোট হতেই ইচ্ছে করে , মন টানে । কিন্তু ছোটবেলা রইচ্ছে পুরোন হলেও বড় বেলার ইচ্ছেগুলি অধরাই থেকে যায়!

১৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১:৩৪

ক্রিবিণ বলেছেন: আপনার কথাটাই সারাংশ বলে ধরে নিতে পারেন... ধন্যবাদ...

১৪| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১:৩৪

ক্রিবিণ বলেছেন: আপনার কথাটাই সারাংশ বলে ধরে নিতে পারেন... ধন্যবাদ...

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১০

রুদ্র জাহেদ বলেছেন: ইচ্ছে হয়
জরাগ্রস্ত সভ্যতাকে ছেলেবেলার অমলিন স্বচ্ছতার
পুলকিত অনুভূতিতে সজীব করে তুলি।হুম ঠিক তাই

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১২

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যের প্রতিউত্তর দেওয়ার জন্যে মন্তব্যের পাশের সবুজ চিহ্নে ক্লিক করে প্রতিউত্তর দিন।তাহলে মন্তব্য প্রদানকারী ব্যক্তি নোটিফিকেশন পেয়ে আপনার প্রতিউত্তর দেখতে পারবে।ধন্যবাদ প্রিয় ব্লগার

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১১

ক্রিবিণ বলেছেন: ধন্যবাদ... আপনার নির্দশনার জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.