নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I like honesty,simplicity and free mentality... I hope, passion is the real driver of life. However, conscience got much priority to me... Dreams are the tools to remove the clouds and gloomyness of my mind... And the sky is my canvas to organize dreams..

ক্রিবিণ

ক্রিবিণ › বিস্তারিত পোস্টঃ

সংক্ষিপ্তসার-১। (Book Review)

০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৪

পারস্যের কবি ওমর খৈয়ামের কথা শুনেনি এমন লোক খুব কমই আছে। জগৎবিখ্যাত এ কবির শের বা শ্লোক আজও নানান ভাষায় নানা বর্ণের মানুষের মুখে প্রতিধ্বনিত হয়। এই মহান ব্যক্তির জীবনী নিয়ে বিভিন্ন কথা ও গল্পও লোকমুখে প্রচলিত। রুবাইয়াতের স্রষ্টা খেয়ামের আট শতাধিক বছর আগের ঘটনা প্রবাহকে "আমিন ম'লোফ" আরব্য উপন্যাসের বর্ণনা ভঙ্গিতে তুলে ধরেছেন তারই(ম'লোফ) লেখা "ওমর খৈয়ামের সমরকন্দ" নামক উপন্যাসে। আমিন ম'লোফ(AMIN MAALOUF) লেবাননের সাংবাদিক এবং ঔপন্যাসিক যিনি অনবদ্যভাবে আধুনিক মধ্য এশিয়ার পরিস্থিতিও ফুটিয়ে তুলেছেন প্রত্যক্ষদর্শীর মতো। সমরকন্দ উপন্যাসটি আনোয়ার হোসেইন মঞ্জু কতৃক বাংলায় অনূদিত। তাছাড়া, ইহা লেখকের সেরা উপন্যাস বলে সর্বজন স্বীকৃত যা ১৯৯৩ সালে ফ্রান্সের মর্যাদাপূর্ণ "প্রিক্স গণকোর" পুরস্কার অর্জন করে। এর ইংরেজী অনুবাদক "রাসেল হ্যারিস"। চারটি অধ্যায় বা ধাপে যথাক্রমে "কবি ও প্রেমিক", "ঘাতকের বেহেশত", "সহস্রাব্দের অবসান", "সাগরে এক কবি"'র মধ্য দিয়ে খৈয়ামের জীবনের নানান দিক বর্ণিত হয়েছে।উপন্যাসের অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসেবে কবি প্রেয়সী জাহান ও কবিবন্ধু হাসান উল্লেখযোগ্য।আশাকরি, উপন্যাসটি আপনাদের নিকট উপভোগ্য হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১

দরবেশমুসাফির বলেছেন: ওমর খৈয়ামের "রুবাইয়াত" পড়ে এক ভিন্ন জগতে চলে গিয়েছিলাম। অনুভূতিটা এখনও মনে আছে।

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৩

ক্রিবিণ বলেছেন: আমি কিছুটা পড়েছিলাম... উপভোগ করেছি... ধন্যবাদ...

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৬

রুদ্র জাহেদ বলেছেন: জানতে পারলুম

৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬

ক্রিবিণ বলেছেন: ধন্যবাদ...

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১২

মোঃ তাইয়েব উল হাসিব বলেছেন: Nice review. Visit my BLOG for more bangla review.
Thank you.

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

মোঃ তাইয়েব উল হাসিব বলেছেন: অসাধারন আরো বিভিন্ন বইয়ের রিভিউ পেতে আমার ব্লগ, Bangla Review দেখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.