নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I like honesty,simplicity and free mentality... I hope, passion is the real driver of life. However, conscience got much priority to me... Dreams are the tools to remove the clouds and gloomyness of my mind... And the sky is my canvas to organize dreams..

ক্রিবিণ

ক্রিবিণ › বিস্তারিত পোস্টঃ

বাংলার পট-১

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯

জন্ম ও জন্মান্তরে বিশ্বাসের ধারায় আমাদের চোখে ধরারূপে উদ্ভাসিত হয় বাংলা। যদিও আমি জন্মে বিশ্বাসী জন্মান্তর বাংলা সাহিত্যে আলোচিত বিষয় হিসেবে আমাকে আকৃষ্ট করে। এই আকর্ষণের কারণ বাংলা কাব্য, কবি ও প্রকৃতি। কাব্য ও কবির বিস্তৃত আলোচনা সময়সাপেক্ষ ও গভীর বলেই প্রকৃতি আমার ভাবনার কেন্দ্রবিন্দু। তথাপি এই কাব্য ও কবির মনোকল্পের উল্লেখযোগ্য অংশ প্রকৃতির দখলে। আমি যতদূর জানি এবং আমি মানি যে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল এই বাংলা। দেশ হিসেবে যত বদনাম আজ আমরা শুনি তা লোককথন বলেই আমি মানি। বদনাম ভুলে একবার চোখ রাখুন বাংলার বুকে। ত্রিমাত্রিক ঐশ্বর্যমন্ডিত এমন রাষ্ট্র বা অঞ্চল দ্বিতীয়টি পাবেন না। যে তিনটি বিশেষত্ব বাংলার রয়েছে তা হলোঃ ১*সূর্যমুখর দিন,২*মিটাপানির আধার, ৩*উর্বর প্রকৃতি।হয়তো ভাবছেন, এ আর এমন কী! কিন্তু পৃথিবীর অন্য কোথাও এ তিনটি জিনিস একইসাথে মেলেনা। তাদের ক্ষেত্রে একটি থাকেতো অন্যটি থাকেনা। আর যদিও থাকেতো আমাদের মতো পুরোদেশের একগড়নতো নয়ই। তাইতো কবিচিত্ত শঙ্খচিল বেশে বাংলায় ফেরে জন্মাতর বিশ্বাসে।আর জন্মের সার্থকতা মাতৃভূমির প্রকৃতি সংস্পর্শে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬

গেম চেঞ্জার বলেছেন: আমি যতদূর জানি এবং আমি মানি যে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল এই বাংলা।


হয়তোবা। কিন্তু আমরাই ব্যর্থ হিসেবে বিশ্বে নাম কুড়াচ্ছি।

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: বদনাম ভুলে একবার চোখ রাখুন বাংলার বুকে। ত্রিমাত্রিক ঐশ্বর্যমন্ডিত এমন রাষ্ট্র বা অঞ্চল দ্বিতীয়টি পাবেন না। যে তিনটি বিশেষত্ব বাংলার রয়েছে তা হলোঃ ১*সূর্যমুখর দিন,২*মিটাপানির আধার, ৩*উর্বর প্রকৃতি।হয়তো ভাবছেন, এ আর এমন কী! কিন্তু পৃথিবীর অন্য কোথাও এ তিনটি জিনিস একইসাথে মেলেনা।

চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০২

ক্রিবিণ বলেছেন: ধন্যবাদ। চেঞ্জার ভাই, আপনার সাথে আমার কিছুটা মতপার্থক্য রয়েছে... যে ব্যর্থতার কথা আপনি বলছেন তা আমি ব্যর্থতা বলবো না... পরবর্তী পর্বগুলোর কোন একটিতে হয়তো এ নিয়ে লিখতে পারি... তবে আমি ইহাকে একপেশে দৃষ্টিভঙ্গির শিকারই বলব...

৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯

ক্রিবিণ বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামাণিক ভাই। প্রকৃতপক্ষে, আমরাই প্রকৃতির উদারতা অনুধাবনে অক্ষম। হয়তো আমার ভাবনাও অসম্পূর্ণ। এরচেয়ে অনেক বেশী কিছু ধারণ করে আছে এই বাংলা।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সত্য বচন । আমরা সততার চর্চা করলে দেশটির অনেক উন্নতি হতো ।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬

ক্রিবিণ বলেছেন: ঠিক বলেছেন... আমাদের সচেতন ও উদার দৃষ্টিভঙ্গি অবস্থান পাল্টে দিতে পারে...

৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: সমস্যা হলো আমরা বুঝান চেষ্টা করি না।আমারা যে সমৃদ্ধ নগরের অধবাসী...

৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:



ভালো

৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০

ক্রিবিণ বলেছেন: ঠিক তাই... ধন্যবাদ রুদ্র ভাই...

১০| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪

ক্রিবিণ বলেছেন: ঠিক তাই... ধন্যবাদ রুদ্র ভাই...

১১| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬

ক্রিবিণ বলেছেন: ধন্যবাদ গাজী ভাই...

১২| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭

শামছুল ইসলাম বলেছেন: বাংলাকে আঁকছেন আপন চিত্রপটে-ভালবাসার তুলির ছোঁয়ায় তা হয়ে উঠুক অনবদ্য।
মন্তব্যে সেলিম ভাই আমার মনের কথাটা বলে দিয়েছেন।

বাংলার পট-২ এর অপেক্ষায়।
ভাল থাকুন। সবসময়।

১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

ক্রিবিণ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য... আশাকরি পট ২ তে জনজীবন নিয়ে আমার ভাবনা টুকুই তুলে ধরব...

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনি দেশে না প্রবাসে থাকেন সেটা পরিস্কার হলোনা। তবে অধিকাংশ শিক্ষিত বাঙ্গালীই (সবাই নয়) বাংলাদেশের নামে জঘন্য নোংরা কথা বলতে ভালবাসেন। যে দেশেরটা খেয়ে পড়ে বাইরে থালা বাসন মাজতে যান, সে দেশের বদনাম না করলে পেটের খাবারই হজম হয়না। অনেকে আবার ডাঁট মেরে বলেন যে তার পড়াশোনা পুরোটাই বাইরে। তার পিতা যে এই গরীব দেশের টাকা চুরি করে ছেলে বা মেয়েকে বাইরে পড়াচ্ছেন সে কথা বললে আপনি জঙ্গী-মৌলবাদী, সংকীর্ণমনা, পরশ্রীকাতর, ঈর্ষাতুর, এসব উপাধি পেয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.