| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্ত আশ্বাসে নিশ্বাসে নিশ্বাসে মিশে আছে বাংলার সুধা মাটির গন্ধ।প্রকৃতি অবারিত সবুজের সজ্জায় সাজিয়েছে রূপের পসরা। মাঠ, ঘাট, ফসলের ক্ষেতগুলো আন্দোলিত করে প্রতিটি জাগ্রত সত্তাকে। সূর্যালোকে আলোকিত প্রথম প্রহর নদীমাত্রিক বাংলার জনজীবনে বয়ে আনে প্রাণচাঞ্চল্য। বাংলার জনজীবনে ঘটে যাওয়া অজস্র পালাবদলের সাক্ষী এই প্রবাহমান ধারা। অজস্র প্রান্তরের যোগসূত্র এ নদী ধারণ করেছে নানান মননের মানুষগুলোকে। কিছুটা শহুরে বায়ু ছেড়ে এলেই পাওয়া যায় প্রকৃতির কোলে বেড়ে উঠা মানুষের সংস্পর্শ। এদের সততা ও সরলতায় বিন্দুমাত্র ঘাটতি আজ অবধি খুঁজে পায়নি। আর তারই সাক্ষী হয়ে আছে সোনা ফলানো ফসলের জমিগুলো। যে দুর্নীতি ও দুরাচারের কথা লোকমুখে আমরা শুনি তার সহস্র ভাগের এক ভাগও এ বাংলার জমিতে ফলেনা। আর কৃষকের বক্ষ ছুঁয়ে পড়া নিখাদ ঘামের ফোটা এ জমিকে করেছে উর্বরা। আজ যদি বলতে পারতো এ বাংলার মাটি, আকাশ , বাতাস, প্রকৃতি তবে হয়তো সেই কৃষকের সততা, ধৈয্য, শ্রম ও লালিত সত্তার জয়গানই গেয়ে যেত। এ সত্তা আমাদের ভলোবাসতে শেখায়, হাসতে শেখায়, শেখায় এ বাংলার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে নিতে। আর তার এ উদারতা বিমুগ্ধ চিত্তে লালন করি।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯
ক্রিবিণ বলেছেন: ধন্যবাদ...
২|
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +।১ম ভাললাগা
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১০
ক্রিবিণ বলেছেন: ধন্যবাদ...
৩|
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯
ক্রিবিণ বলেছেন: শুভেচ্ছা রইল...
৪|
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭
ক্রিবিণ বলেছেন: বাংলার প্রতি এ ভাল লাগা যেন সকলের অন্তরেই থাকে এটুকুই চাই... ধন্যবাদ...
৫|
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২১
শামছুল ইসলাম বলেছেন: সাবলীল বর্ণনায় বাংলার প্রকৃতি ফুটে উঠেছে।
প্রকৃতির দু'একটা ছবি দিলে কেমন হয়?
ভাল থাকুন।সবসময়।
৬|
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭
ক্রিবিণ বলেছেন: আসলে প্রকৃতির বর্ণনা দিতে গেলে অনেক দেওয়া যায়...তবে প্রকৃতির সংক্ষিপ্ত পরিচিতির সাথে মানুষের ভুল ধারণা থেতে বেরিয়ে আসায় আমার উদ্দেশ্য... ধন্যবাদ...
৭|
১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
কিরমানী লিটন বলেছেন: শামছুল ইসলাম বলেছেন: সাবলীল বর্ণনায় বাংলার প্রকৃতি ফুটে উঠেছে।
প্রকৃতির দু'একটা ছবি দিলে কেমন হয়?
ভাল থাকুন।সবসময়।
অভিবাদন সতত...।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬
ক্রিবিণ বলেছেন: ধন্যবাদ... ভালো থাকবেন...
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯
গেম চেঞ্জার বলেছেন: সুন্দর লেখনী!! চালিয়ে যান ভায়া।