নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘলা রোদ্দুর

ভাল লাগা মানুষের ভীরে, নিজেকে খুঁজতে ভাল লাগে...

মুহিদ হাসান

লিখতে ভাল লাগে। টুকটাক কবিতা লিখতে চেষ্টা করি .....

মুহিদ হাসান › বিস্তারিত পোস্টঃ

কাঙালের ক্লান্ত বিলাপ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

সাম্প্রদায়িক মনভাবে যখন অসাম্প্রদায়িক হাওয়া লাগে, তখন সংখ্যালঘুদের চেয়ে সংখ্যাগুরুরাই মার খায় বেশি। আমি হালের পরিস্থিতি তথা দেশের ভবিষ্যতের কথাই বলছি। এটা শুধু মাত্র আমারই দুঃস্বপ্নের গল্পগাথা, তাই শঙ্কিত হওয়ার মত কোন কারন নেই। অধিকার আদায়ের জন্য আজ দেশের তরুন সমাজ যে প্রায় অসাধ্য অসমাপ্ত কলঙ্ক মোচনের দাবিতে নেমেছে, তাতে আমার মতে কোন রাজনৈতিক দলই সন্তুষ্ট নয়। কারন এতে করে একপক্ষের প্রত্যক্ষ ক্ষতি আর অন্য পক্ষের একরোখা সাধু বৃত্তি হয়তবা বন্ধ হবে। কারন জনগন জেগে উঠেছে, অন্যায়ের প্রতিবাদকে রাজপথে টেনে আনতে শিখেছে। তাই হয়তবা কোন কোন দলের ৭১ কে সামনে রেখে রাজনীতি করাটা অতটা সহজ হবে না। বুদ্ধি থাকলে বুঝে নিন কি বলতে চাইছি। হা হতে পারে শাহবাগের সব তরুন দেশপ্রেমে উদ্বুদ্ধ নয়, হতে পারে কারো কারো মনে এটা শুধু মাত্র উৎসবের নামান্তর মাত্র। হা এটাই সত্য, এটাই প্রকৃতির হাজার বৎসরের গোপন অধ্যায়। তাই বলে কি কোথাও শুনেছেন দু একজন পথভ্রস্থ মানুষের জন্য হাজারটা মানুষ একেবারে থেমে গেছে? থমকে গেছে কোন জনপদের চিন্তা চেতনার মর্ম গাঁথা? দু একটা মানুষকে দেখে বা তাদের কর্মকাণ্ড বিবেচনা করে এত বড় একটা মহৎ প্রয়াসকে ভুলেও কুনজরে দেখবেন না। সব শেষে বলতে চাই, বাড়িতে নামাজ পরার চেয়ে মসজিদে নামাজ পড়া হাজার গুন উত্তম এটা সবাই জানি। কারন এতে করে নিজের ভুল অথবা আরেকজনের গুণকে করায়ত্ত করা সম্ভব। একই ভাবে নিজের দেশ প্রেমকে চার দেয়ালের মাঝে আবদ্ধ না রেখে, একে মুক্ত করুন। মিশিয়ে দিন হাজার প্রানের পবিত্র উন্মাদনায়। জয় হবে আপনারই..................... Dew'd 21/02/2013

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.