| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলী পাটোয়ারী। বাবা বীরশ্রেষ্ঠ হলেও নিজে যেন হেরে যাচ্ছেন জীবনযুদ্ধে। দারিদ্র্র্যের সঙ্গে লড়াই করে স্ত্রী ও একমাত্র শিশুকন্যাকে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন শওকত। কখনো করাত কলে গাছ টেনে কখনো বা চায়ের দোকানের পানি টেনে জীবিকা নির্বাহ করছেন তিনি।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাগপাচড়া গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তাঁর দুই ছেলে তিন মেয়ের মধ্যে বড় ছেলে মো. বাহার প্রায় ১৪ বছর আগে মারা যান। তিন মেয়ে বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে বসবাস করছেন। ছোট ছেলে শওকত। স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যখন শহীদ হন, তখন শওকতের বয়স দুই বছর। বর্তমানে ৪০ বছর বয়সী শওকত তাঁর বাবার ভিটেতেই আছেন। স্ত্রী রাবেয়া আক্তার (৩০) ও মেয়ে বৃষ্টিকে (৭) নিয়ে শওকতের সংসার। শওকত জানান, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করে কোনো রকমে সংসার চালান। তিনি বলেন, ‘বাবা বীরদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন—সেই গর্বে সব দুঃখ, কষ্ট ভুলে থাকি।’ অর্থকষ্টের কারণে মংলা বন্দরে গিয়ে বাবার সমাধিটিও দেখার সৌভাগ্য হয়নি বলেই কেঁদে ফেলেন শওকত।
শওকতের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, ‘এ ঈদেও নিজেরা কোরবান দিতে পারিনি। পাড়ার লোকজন যখন দুই-তিন টুকরা গোসত হাতে করে দিয়ে যান তখন কষ্টে বুক ফেটে যায়।’ তিনি অভিযোগ করেন, সরকারি সাহায্যও সেভাবে তাঁদের কাছে পৌঁছে না।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর ও গ্রন্থাগারের সভাপতি আতাউর রহমান (৭৬) প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর সহায়তায় শওকত কোনো রকমে বেঁচে আছে। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবদুর রহমান বলেন, শওকতকে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
সূত্র
২|
১৩ ই মার্চ, ২০১১ বিকাল ৩:১৬
প্রজন্ম বলেছেন: দেশ এগিয়ে যাচ্ছে বালের ডিজিটাল দেশ
৩|
১৩ ই মার্চ, ২০১১ বিকাল ৩:১৮
সত্যকথন১ বলেছেন: বীরশ্রেষ্ঠের কবরে লাখ লাখ টাকার ফুলের শ্রাদ্ধটা তাকে দিয়ে দিলে তার জীবনটা কোন রকমে ভালই কেটে যেত।
৪|
১৩ ই মার্চ, ২০১১ বিকাল ৩:২২
এক রাশ তরঙ্গ বলেছেন: ইহা আমাদের বাংলাদেশ !!!
৫|
১৩ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৩৬
মুরাদ আল মামুন বলেছেন: আপনে নিশ্চই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার উদ্দেশ্য একটা নন ইস্যুরে ইস্যু বানায়া এই পোস্ট দিছেন ।
জাতির ড্যাডির নামে সব নাম করন করলেই আমরা খুশি জাতীয় বীরেরা খুশি ।
৬|
১৩ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৩৬
কমজান্তা বলেছেন: মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে খালি চেচায়। আর বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের এই দশা। ছি: ধিক, নেতাদের, এরা শুধু মুক্তিযুদ্ধকে পুঁজি করে নিজেরাই গাড়ী বাড়ী করে। বছরে ২ দিন শহীদদেরকে স্বরন করে শুধু ব্যবসার পুঁজি টিকিয়ে রাখার জন্য।
৭|
১৩ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৪৮
েপচাইললা বলেছেন: উনি আওয়ামী লীগ কিংবা বিএনপি করেন...?
৮|
১৩ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৫০
বাসন্তি০০৭ বলেছেন: সরকারকে বলছি,
আমরা/সরকার কি কিছুই করতে পারি না বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জন্য???
নজরে নিন
ধন্যবাদ।
৯|
১৩ ই মার্চ, ২০১১ বিকাল ৪:০৫
আমার নাম নাই বলেছেন: লজ্জা! ভূয়া মুক্তি যোদ্ধার সন্তানরা একদিকে মুক্তি যোদ্ধার সনদ দিয়ে আখের গুছিয়ে ফেলছে অন্য দিকে বীর শ্রেষ্ঠর সন্তান না খেয়ে থাকছে।
১০|
১৩ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৩৭
shapnobilash_cu বলেছেন: ঝয় বাংলা, খ্যাতা-বালিশ সামলা...
১১|
১৩ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৪৪
অযাচিত-একজন বলেছেন: আমি স্তম্ভিত! কতদিন ঐ দুই মরিচিকার পেছনে ছুটবো আর এই সম্ভাবনাময় জাতিটাকে লাঞ্চিত করবার গুরু দায়িত্ব তাদের হাতে তুলেদিবো ?
১২|
১৩ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৪
অনিক আহসান বলেছেন: এটা কিভাবে সম্ভব?
১৩|
১৩ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২১
আমি মানুষ বলেছেন: এতে সমস্যা কি? তার যোগ্যতা নিশ্চয় এরকম।
যোগ্যতা দিয়ে যাচাই করেন।
১৪|
১৩ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২২
স্বাধীকার বলেছেন: স্তম্ভিত হলাম। অথচ মুক্তিযুদ্ধের চেতনাধারীরা এসব খবরই রাখেনা। কেবল রাজনীতি করার জন্যই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে। এই দালালদের মুখে জুতা মারা উচিত।
১৫|
১৩ ই মার্চ, ২০১১ রাত ৮:০৫
ব্লগার ইমরান বলেছেন: পিঠা বদমায়েশ রাজনীতিকগুলারে। দুঃখে কান্না আইয়া পড়ে।
১৬|
১৩ ই মার্চ, ২০১১ রাত ৮:৪১
আমার নাম নাই বলেছেন: @আমি মানুষ, এত যোগ্যতা **ায়েন না। বাপের, জামাইয়ের যোগ্যতা দিয়ে মাইনষে দেশ শাষন করতাছে, আর উনি আইছেন নিজের যোগ্যতা **াইতে। যেই লোকটা অকাতরে দেশের জন্য প্রান দিয়ে গেল, তার সন্তানের জন্য আমাদের সামান্য দায়িত্ব বোধ থাকবে না? হিটলারও মনে হয় এর থেইক্যা ভালা ছিল।
১৭|
১৩ ই মার্চ, ২০১১ রাত ৯:০৫
আমি তুমি আমরা বলেছেন: স্বাধীকার বলেছেন: স্তম্ভিত হলাম। অথচ মুক্তিযুদ্ধের চেতনাধারীরা এসব খবরই রাখেনা। কেবল রাজনীতি করার জন্যই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে। এই দালালদের মুখে জুতা মারা উচিত।
আমার নাম নাই বলেছেন: @আমি মানুষ, এত যোগ্যতা **ায়েন না। বাপের, জামাইয়ের যোগ্যতা দিয়ে মাইনষে দেশ শাষন করতাছে, আর উনি আইছেন নিজের যোগ্যতা **াইতে। যেই লোকটা অকাতরে দেশের জন্য প্রান দিয়ে গেল, তার সন্তানের জন্য আমাদের সামান্য দায়িত্ব বোধ থাকবে না? হিটলারও মনে হয় এর থেইক্যা ভালা ছিল।
১৮|
১৫ ই মার্চ, ২০১১ সকাল ৭:০১
আমি মানুষ বলেছেন: দেশের জন্য প্রান দিয়েছে তাকে সম্মান করেন কিন্তু তার ছেলে, নাতি সবাইরে সম্মান করতে গেলে তো শেষ হবার নয়।বাপের, জামাইয়ের যোগ্যতা দিয়ে মাইনষে দেশ শাষন করতাছে এটা যেমন ভালো কথা নয় তেমন আমার যোগ্যতা না থাকলেও আমাকে চাকরি দিতে হবে সেটাও ভালো কথা নয়। সবকিছু যোগ্যতা দিয়ে বিচার করতে শিখুন। যখন সবাই যোগ্যতা দিয়ে বিচার করতে শিখবে দেখবেন হানাহানি অনেক বন্ধ হবে। ঘুস দিয়ে চাকরি নিতে হবেনা। হাসিনা, খালেদারে টানেন কেন? তারা খারাপ করলে আমরা ভালো হতে পারবো না।
১৯|
২৪ শে মার্চ, ২০১১ সকাল ১০:১৭
রাস্তার ফকির বলেছেন: মুরাদ আল মামুন বলেছেন: আপনে নিশ্চই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার উদ্দেশ্য একটা নন ইস্যুরে ইস্যু বানায়া এই পোস্ট দিছেন । /
/
/
/![]()
জাতির ড্যাডির নামে সব নাম করন করলেই আমরা খুশি জাতীয় বীরেরা খুশি ।
![]()
২০|
১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:১০
পারাবত বলেছেন: রাজাকারেরা সরকারি ফ্লাগ ওয়ালা গাড়ি চড়ে, আর বীর শ্রেষ্ঠ রা লাথি খায়,
মুখে গালি আইতাছে
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১১ বিকাল ৩:১৬
আমি মদন বলেছেন: এই হলো আমাদের চেহারা প্রকৃত রুপ। ভন্ড জাতি।