| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।
সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা জমে থাকে বালুকণার মতো চুপ,
সব পথই শেষমেশ মিশে যায় মানচিত্রে,
কিছু মানুষ থাকে, হৃদয়ে গেঁথে অনুপম রূপ।
মন ভালো না এমন শব্দ রেখে দেওয়ার পর,
বাহিরে ঝরা কৃষ্ণচূড়ার নীরব রং ছুঁই,
সব কথাই শেষমেশ সত্য হয়ে ওঠে;
কিছু স্পর্শে মানুষ বেঁচে থাকে ঠিক।
সময়ের ভাঁজে লুকিয়ে থাকা নামটা যখন ডাকি,
হাওয়ায় ভেসে আসে অচেনা সেই সুর,
সব হারিয়ে গেলেও ফুরায় না অনুভব
কিছু ভালোবাসা থাকে, আজীবন ভরপুর।
পেছনে ফেলে আসা শব্দগুলো ফেরে না আর,
তবু অন্তরে জাগে অদৃশ্য কত টান,
সব দূরত্ব পেরিয়েও ফুরায় না অনুভব
কিছু অপেক্ষা থাকে, অনন্ত অবিচল প্রাণ।
ভালো থেকো পৃথিবী ধুলো মাখা এই রোদে,
ভালো থাকো প্রেম অপূর্ণতার নরম শ্বাসে,
ভালো থেকো, প্রিয় গাছ ছায়া হয়ে দাঁড়িয়ে থেকো পথে,
ভালো থাকো শ্বাস-প্রশ্বাস অদৃশ্য সেই দিনের আশ্বাসে।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০২৬ দুপুর ১:২৬
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর কবিতা । শুভকামনা।