নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদুল ইসলাম ইমোন

রাশেদুল ইসলাম ইমোন › বিস্তারিত পোস্টঃ

বেহাল দশা ধানমন্ডি লেকের

২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

ব্যস্ততম যান্ত্রিক শহুরে বসে একটু মন খুলে বাতাস উপভোফগ করার এবং প্রাণ খুলে নিঃশ্বাস নেবার মতন স্থান খুব কমই আছে। সবুজ শ্যামল শীতল পরিবেশের সাথে লেকের দৃশ্য মিলিয়ে অসাধারণ এক পরিবেশ ধানমন্ডি লেক। তবে কতৃপক্ষের অবহেলা এবং সেখানে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের অসচেতনতায় অনেকটা খেই হারিয়ে ফেলেছে এই লেক। এতে করে ভোগান্তিতে পরছে দরশনার্থীরা নিজেই। তাছাড়া লেকের পানি নিষ্কাসন ব্যবস্থার অবনতির ফলে অল্প বৃষ্টিতেই হাটু সমান পানি উঠে যাচ্ছে ধানমন্ডির কিছু এলাকায়। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগন।

ময়লা ফেলানোর নির্দিষ্ট স্থান থাকার পরও যেখানে সেখানে অপচনশীল দ্রব্য যেমন চিপ্সের প্যাকেট, প্লাস্টিকের প্লেট , গ্লাস , বোতল ইত্যাদি ফেলে লেক এর পানি এবং লেকের আশেপাশের স্থান নোংরা করছে সেখানে ঘুরতে যাওয়া দর্শনার্থীরা। এছাড়াও লেকের ভিতরেই পাবলিক টয়লেট থাকার পরও কেউ কেউ তার ব্যবহার না করে, লেক এর আশে পাশেই মুত্রত্যাগ করছেন। এতে করে সৌন্দর্য হারানোর পাশাপাশি অপরিচ্ছন্ন হচ্ছে লেকটি। ফলে ক্ষতি হচ্ছে পরিবেশের।

এছাড়াও দেখা যায়, লেকের কিছু অংশের পানি স্বচ্ছ হলেও, কিছু অংশের পানিতে রয়েছে বেশ ময়লা। পানিতে জমে আছে গাছের পাতা, অপচনশীল দ্রব্যে স্তুপ। পরিষ্কার পরিচ্ছন কর্মকর্তাদের উদাসীনতায় এমন বেহাল দশায় এই লেক। কেউ কেউ বলছে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, নিরাপত্তা কর্মী এবং পরিষ্কার পরিচ্ছন্নকারীদের অবহেলায় এমন পরিবেশের সৃষ্টি। তবে সব মিলিয়ে কেবল কর্তৃপক্ষের অবহেলা নয়, নাগরিকের অসচেতনতায় এমন নোংরা পরিবেশের শিকার ধানমন্ডি লেক। লেকের পরিবেশ বর্তমানে খুবই অস্বাস্থ্যকর। লেকের নোংরা পানি, যেখানে সেখানে রাখা ময়লার স্তূপ থেকে মশা মাছি সহ বিভিন্ন রোগ জীবাণুও ছড়ায়। কিছুদিন আগেও সেখানে যেসব গাছপালাগুলো সতেজ ছিলো বর্তমানে সেগুলোর অনেকাংশেই আর নেই। ব্যবস্থাপনার অভাবে লেকের পরিবেশ দিন দিন আরো বেশি অস্বাস্থ্যকর হয়ে উঠছে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

পবিত্র হোসাইন বলেছেন: শুধু এটাই শেষ নয়। চাঁদাবাজি তো আছেই। ভুক্তভোগী সাধারণ মানুষ।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: লেক কিভাবে পরিস্কার থাকবে?
এক শ' জনের মধ্যে ৯৯ জন ময়লা ফেলছে লেকের পানিতে।
সরকারের উচিত এই ৯৯ জনকে জনসমক্ষে কান ধরে উঠবোস করা।
এরা ঠিক হলেই লেক পরিস্কার হয়ে যাবে।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিতে এত সুন্দর একটি লেকের এরকম করুন অবস্থা দেখে শিউরে উঠলাম । প্রশাসনের সঙ্গে সঙ্গে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবিদদের রাস্তায় নামা অত্যন্ত জরুরী । নতুবা আগামী দিনে এমন লেক আবর্জনার আঁতুড়ঘরে পরিণত হবে বৈকি।।

শুভকামনা রইল।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.