নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদুল ইসলাম ইমোন

রাশেদুল ইসলাম ইমোন › বিস্তারিত পোস্টঃ

কোথায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাধুলা!

২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

স্মৃতির পাতা উল্টালেই চোখের সামনে ভেসে উঠবে শৈশবের দুষ্টু-মিষ্টি ভরা কত শত স্মৃতি। বন্ধুদের সঙ্গে দল বেঁধে মাঝ নদীতে সাঁতার কাটা, মাছ ধরা এবং সেই মাছ দিয়ে ‘ঝোলাই ভাতি’ রান্না। আহ! কতইনা আনন্দের ছিল ছোট বেলার সেই দিন গুলো। এছাড়া স্কুল ছুটির পর বন্ধুরা মিলে হরেক রকমের খেলাধুলা বিশেষ করে গোল্লাছুট, কানামাছি, হা-ডু-ডু, বৌছি, দাঁড়িয়া বান্ধা, কুত-কুত, সাতচারা, ডাংগুলি, এক্কা-দোক্কা আরও কত কি খেলাধুলা চলতো তার কোন হিসেব নেই।

মূলত এ দেশের জনপদের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাম না জানা হরেক রকমের খেলা। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে সময় পরির্তনের সঙ্গে সঙ্গে প্রায় বিলুপ্তির পথে গ্রামীণ অতিহ্যবাহী খেলাগুলো। শহর তো দূরের কথা গ্রাম-গঞ্জের মাঠেও এখন আর এসব খেলা খুব বেশি চোখে পড়ে না।

২০১৩ সালে বাংলাদেশের ৪০ টি গ্রামীণ খেলাধুলা নিয়ে গভেষণা করেছিলেন ইংল্যান্ডের একটি এনজিও প্রতিষ্ঠান। তাদের গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের গ্রামীণ খেলাধুলা বিশেষ করে হাডুডু, দাঁড়িয়াবান্ধা, কুতকুত এক্কা-দোক্কা খেলাধুলা সমূহ শিশুদের মনন বিকাশ এবং শরীরকে ফিট রাখতে অনেকটা সাহায্য করে। আর আমরা কিনা এর মর্যাদা দিচ্ছিনা।ঠিক যেমন দাঁত থাকতেও দাতের মর্যাদা না বুঝার মত। এখন আর তরুণ-যুবকদের মাঠে গিয়ে কষ্ট করে খেলতে অথবা খেলা দেখতে হয়না। কম্পিউটারেই তারা তাদের অবসর সময়টুকু কাটিয়ে দিচ্ছেন বিভিন্ন রকমের গেমস এবং মুভি দেখে। এছাড়া ডিস এ্যান্টিনা এবং বিদেশি চ্যানেলের আধিপত্য তো রয়েছেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: এই খেলা ধূলা চ্যানেল আই বাঁচিয়ে রাখতে চায়।
তারা ঈদের দিন বাংলাদেশের কৃষকদের নিয়ে গ্রামের খেলাধূ গুলো নিয়ে অনুষ্ঠান করে।
অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়েছে।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

পবিত্র হোসাইন বলেছেন: আরো কিছু ছবি দিতেন। ভালো লাগলো ছবিগুলো দেখে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.