নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যায়ের বিরুদ্ধে কলমই আমার অস্ত্র। শব্দের মধ্যে দিয়ে সমাজ, ধর্ম, রাজনীতি ও বাস্তবতাকে তুলে ধরতে চাই। আমি লিখি, কারণ নিঃশব্দে বেঁচে থাকাকে আমি মেনে নিতে পারি না।

দৈত্যুষ

দৈত্যুষ › বিস্তারিত পোস্টঃ

বিএসএফের অপহরণ, গ্রামবাসীর প্রতিরোধ—আর কতকাল চুপ থাকবে বাংলাদেশ?

০২ রা মে, ২০২৫ বিকাল ৩:১৬




দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ২ মে দুপুরে ধান কাটছিলেন দুই বাংলাদেশি কৃষক—মাসুদ ও এনামুল। ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝখান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধরে নিয়ে যায় ভারতের অভ্যন্তরে।
এই ঘটনায় সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসী রীতিমতো ফুঁসে ওঠে। বিক্ষুব্ধ জনতা দুই ভারতীয় নাগরিক—অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে আটক করে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আটক করে রাখে।

এই প্রথম নয়!
দু'দিন আগেও বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক কৃষককে ধরে নিতে চাইলে, বিজিবি তাদের হাতেনাতে ধরে ফেলে। তখন তারা লজ্জায় বিজিবির পা ধরে ক্ষমা চেয়ে পালিয়ে যায়।
এই বারবারের দাদাগিরি আর কতকাল মেনে নেবে বাংলাদেশ সরকার?
কী আশ্চর্য, আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে ভারতের বাহিনী আমাদের নাগরিক ধরে নিয়ে যাচ্ছে, আর আমরা বসে শুধু পতাকা বৈঠকের প্রস্তুতি নিচ্ছি?

প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের উচিত এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়া। সরকারের উচিত এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিকভাবে ভারতকে কড়া বার্তা দেওয়া। এই ধরনের ঘটনা যে পুনরাবৃত্ত হলে তা সরাসরি আগ্রাসন হিসেবে গণ্য হবে—এ কথা জানিয়ে দেওয়া উচিত আন্তর্জাতিক মহলকে।



বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। আমরা কারো অনুগ্রহে বেঁচে থাকা জাতি নই।
এইসব অপমানের জবাব আমরা চাই—অবশ্যই রাজনৈতিক, কূটনৈতিক এবং প্রয়োজনে কঠোর নিরাপত্তার মাধ্যমে।
আর যদি সরকার নিরব থাকে, তাহলে মানুষই ঘুরে দাঁড়াবে। মনে রাখবেন—
যেখানে অন্যায়, সেখানেই প্রতিরোধ—এটাই বাংলার মাটি শেখায়
বিএসএফের গুলি নয়, এবার জবাব আসবে বাংলার বুক থেকে—স্বাধীনতার ভাষায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.