নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যায়ের বিরুদ্ধে কলমই আমার অস্ত্র। শব্দের মধ্যে দিয়ে সমাজ, ধর্ম, রাজনীতি ও বাস্তবতাকে তুলে ধরতে চাই। আমি লিখি, কারণ নিঃশব্দে বেঁচে থাকাকে আমি মেনে নিতে পারি না।

দৈত্যুষ

দৈত্যুষ › বিস্তারিত পোস্টঃ

তারেক রহমান বেইজিং থেকে ২+২ ডায়ালগ চালু করে দিয়ে আসছেন। এটা কোনো সাধারণ ডিল না, দিস ইজ আ নিউক্লিয়ার বোম্ব ইন ডিপ্লোম্যাসি!

০২ রা জুলাই, ২০২৬ ভোর ৫:৫৭



অনেকেই ভাবছেন ভারত এমনি এমনি একজন মন্ত্রীকে জরুরি দূত বানায় বাংলাদেশে পাঠাইছে? নো ব্রাদার, দিল্লি কাঁপছে! তিস্তা প্রজেক্ট আর সিকিম-অরুনাচল নিয়ে চীনের এই গ্যাঞ্জামটা একটু ম্যাপ খুলে দেখেন, ব্রেন ফ্রাই হয়ে যাবে!

তিস্তার উৎপত্তি কোথায়? সিকিমে। যেটা বাংলাদেশে এসে ব্রহ্মপুত্রে মিশেছে। আর ব্রহ্মপুত্রের উৎপত্তি তিব্বতে, যা অরুনাচল হয়ে বাংলাদেশে ঢুকছে।

ইতিহাস মনে আছে? ১৯৬০ থেকেই সিকিম নিয়ে চীন-ভারত ফাইট চলছে। ১৯৬৭ সালের নাথু লা পাস, ২০১৭ এর ডোকলাম, আর ২০২১ এর নাকু লা পাসের রক্তক্ষয়ী সংঘর্ষ-সবই তো এই লাইনে! আর অরুনাচল? চীন তো ওটাকে সরাসরি দক্ষিণ তিব্বত বলে দাবি করে! ৬২ সালের পর থেকেই সেখানে চায়নিজ মিলিটারি পার্মানেন্ট ঘাঁটি গেড়ে বসে আছে।

একটু ক্রোনোলজিটা গুছিয়ে দিই, খেয়াল করবেন:

২০১৯: চীনের 'পাওয়ার চায়না' তিস্তা প্রজেক্টের স্টাডি শুরু করে।
২০২০: সমীক্ষা শেষ হতেই সিকিমে চীন-ভারত যুদ্ধ বাধে! চায়নিজ আর্মি সিকিমের দক্ষিণে বাংলাদেশ সীমান্তের দিকে নামা শুরু করে। নাকু লা পাস থেকে আমাদের বর্ডার কত দূরে জানেন? মাত্র ১৬৫ কিলোমিটার! ওয়ান-সিক্সটি-ফাইভ কিমি!
আর বিগত ২/৩ বছরে চায়নিজ আর্মি অরুনাচলের একদম ভেতরে ঢুকে গেছে।

খেলাটা বুঝছেন এবার? চীন সিকিম আর অরুনাচল চায়। এই দুইটা হচ্ছে ভারতের সেভেন সিস্টার্সের এন্ট্রি আর এক্সিট গেট! এই দুইটা পয়েন্ট কবজায় থাকার মানে পুরো সেভেন সিস্টার্স এরিয়া ডি-ফ্যাক্টো চীনের কন্ট্রোলে! আরেকটা বড় চাল হচ্ছে পানি নিয়ন্ত্রণ। এই অঞ্চলের পানির ওপর ভারতের দাদাগিরি কমাতেই চীনের এই মহাপরিকল্পনা।

ঠিক এই সময়ে বেইজিং সফরে গিয়ে তারেক রহমান ২+২ ডায়ালগ চালু করে এলেন! ২+২ মানে কি? যেখানে দুই দেশের পররাষ্ট্র আর প্রতিরক্ষা দুই শীর্ষ মন্ত্রণালয় একসাথে বসবে। কোনো আমলাতান্ত্রিক প্যাঁচ নাই, ডাইরেক্ট অ্যাকশন!

1. যুদ্ধের সময় চীন বাংলাদেশকে রিয়েল-টাইম মিলিটারি ইন্টেলিজেন্স দেবে। শত্রুপক্ষের জাহাজ বা সৈন্য কোথায় নড়ছে, লাইভ আপডেট!
2. সাইবার অ্যাটাক রুখতে চীনের নেক্সট-লেভেল টেকনিক্যাল সাপোর্ট ও ফাস্ট রেসপন্স।
3. ইমার্জেন্সিতে সরাসরি লাইভ মিলিটারি সাপ্লাই-কোনো রেড-টেপ বা আমলাতান্ত্রিক ঝামেলা ছাড়াই!
4. জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্যাংশন বা রেজোলিউশন আনার চেষ্টা করলে চীন সরাসরি ভেটো দিয়ে উড়িয়ে দেবে!

দিস ইজ নট জাস্ট এ ডিল, দিস ইজ আ স্ট্র্যাটেজিক মাস্টারস্ট্রোক! ইন্ডিয়ার জন্য এটা পারমাণবিক বোমার চেয়ে কম না।

চীন ভারতকে পরিষ্কার মেসেজ দিয়ে রাখছে-বেশি লম্ফঝম্প করে লাভ নাই, গেম এখন আমাদের হাতে!

সব মিলিয়ে সাউথ-ইস্ট এশিয়ায় চীন আর বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া যে চরম লেভেলের প্যারা ও বিপদে আছে, তা নিয়ে কোনো ডাউট নাই। ১৯৬২ আর ১৯৬৫ সালের ভূত ওদের তাড়া করছে! আর এজন্যই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দিল্লির এত চুলকানি! গেম জাস্ট শুরু হইলো! চিল করুন আর দেখতে থাকুন!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৬ ভোর ৬:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চিল করুন আর দেখতে থাকুন!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
এমন রাজনীতির খেলা চলতেই থাকবে,
সাধারণ পাবলিক এসব বুঝেনা,
একটি শান্তিতে থাকতে চায় ।
সে বিষয়ে আমরা কি করতে পারছি ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.