| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা সে আবার কি !!!!!!!!!!
ভালবাসা কি অনেক বড় কোন শব্দ
আপেক্ষিক ভারি কোন বিষয়
নাকি শীতের রাতে আগুনের ধারে
দুজন একি শালের মাঝে কাথামুরি দিয়ে চা খাওয়া
গরমের দুপুরে তোমার হাত পাখার মিষ্টি হাওয়া
নাকি শ্রাবণের রাতে টিনের চালে বৃষ্টির রিমঝিম
শব্দের সাথে তোমার রবীন্দ্র সংগীত
ভালবাসা কি শুধুই লাইলি মজনুর কাহিনী
নাকি তোমার আমার হাত ধরে বৃষ্টিতে ভেজা
রাতের বেলায় ভয়ে আমাকে জড়িয়ে ধরা
তোমার চোখে আমার হারিয়ে যাওয়া
নাকি তোমার হাতের ধোঁয়া উঠা এক মগ চা
ভালবাসা কি শুধুই সিনেমা আর গানের
নাকি আমার বেসুরো গানে তোমার হাসি
আমার হাতের মাঝে তোমার হাতের মৃদু কম্পন
নাকি জ্বর হলে তোমার হাতের জ্বরপট্টি
নাকি আমার সারাদিনের অফিস শেষে তোমার দরজা খুলে দেয়া
ভালবাসা কি শুধুই কবির কাব্যে লেখকের উপন্যাসে
নাকি আমার দুষ্টমিতে তোমার কপট রাগে
তোমার কান্না গুলো মুছে দিয়ে বুকে টেনে নেয়ার মাঝে
তোমার আমার ছোট ঘর সংসারে
নাকি তোমার আমার এক চিলতে ভালবাসা আর সুখের গল্পে...
©somewhere in net ltd.