| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখেছ মনের আয়নায় অন্য এক মেয়ের ছবি
দেখনি শত হাজার ভাঙা কাঁচে তোমার ছেড়া মুখখানি
দেখেছ হয়ত একটি কবিতা কয়েক পাতার ছিন্ন শব্দ
দেখনি এক মহাকাব্য যেখানে তুমি প্রতিটা শব্দ
না বলা কথাগুলো আজ বৃষ্টি হয়ে ঝরে আমার কান্না লুকাতে
তোমাকে বলা কথাগুলো উপহাস করে হাসতে থাকে ভাঙা কাঁচে
আজ তুমি শত আলোকবর্ষ দূরে অন্য কারো হাত ধরে বসে
না বলার কথার স্তূপে আমি নিঃশব্দে হারাই গহিন আঁধারে
দেখেছ হিমালয় হয়ে আসা শীতল হাওয়া
দেখনি শত অ্যান্টার্কটিকা হাজার হিমবাহ
- জমানো বুকের বাম পাশে
হায় ভালবাসা তুমি মোরে করেছ মহান !
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪১
ধ্রুবক আলো বলেছেন: বাহ! সুন্দর লেখনি...