নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদ্য ভূমিষ্ঠ নবজাতক। যা দেখি তাতেই অবাক হই। অতীত ইতিহাস, রীতি-নীতি দেখে আমি অট্টহাসিতে ফেটে পড়ি।

দাউদ রনি

সদ্য ভূমিষ্ঠ নবজাতক। যা দেখি তাতেই অবাক হই। অতীত ইতিহাস, রীতি-নীতি দেখে আমি অট্টহাসিতে ফেটে পড়ি।

দাউদ রনি › বিস্তারিত পোস্টঃ

আমার দেশপ্রেমানুভূতিতে আঘাত লেগেছে, এর কি হবে?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

আমি কার কাছে যাব? কারে যে বলি!

প্রজন্ম চত্বরের তরুণদের কত কথাই তো অনেকের এই অনুভূতি সেই অনুভূতিতে আঘাত হানে।

কিন্তু আজ যে আমার দেশপ্রেমানুভূতিতে আঘাত লেগেছে, এর কি হবে?

বিএনপির টিকিটে সংরক্ষিত আসনের সদস্য নিলুফার মণি গত পরশু 'তৃতীয় মাত্রা'য় অনেক অখাদ্য কুখাদ্য কথা বলেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে একের পর এক কটূক্তি করেছেন। সব কথা আমলে নিচ্ছি না। সাঈদীর রায় হবে একটু পরেই । কত অনিশ্চিত দোলাচলে দুলছি। কিন্তু একটা কথা মাথা থেকে ফেলতেই পারছি না।

মণি বলেছেন, 'মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ, নাকি ৩ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তা নিয়ে তার মনে প্রশ্ন আছে।'

কার কাছে বিচার দিব বলেন তো? সরকারি ভাড়দের কাছে বলে কোনো লাভ নেই। বিএনপি তো বীর উত্তম জিয়াউর রহমানের দল। অনেক মুক্তিযোদ্ধা আছেন এই দলে। তাদের কাছে বিচার দিব? তাদেরই তো সহযোদ্ধা এই মণি!

খালেদা, ফখরুল, রিজভীদের কাছে বলে কি কোনো লাভ হবে? না আস্থা পাচ্ছি না। এই সময়ে যদি অনন্ত সেক্টর কমান্ডার মীর শওকত আলী বেঁচে থাকতেন, আমি নিশ্চিত তার দলের এই বেজন্মাদের জনসম্মুখে না হলেও অন্তত ডেকে নিয়ে শায়েস্তা করতেন। আছেন কি বিএনপির কোনো রাজনৈতিক নেতা? যার অন্তরে মণির এই উক্তিটি শেলের মতো বেঁধে গেছে?

নিজেদের যদি মুক্তিযুদ্ধের আদর্শের দল হিসেবে ভাবেন, ক্ষুদ্র একটা প্রতিবাদ করে হলেও এই বেজন্মাকে শিক্ষা দিন। খুবই সহজ একটা পথ, নিজেদের দলীয় ইজ্জত রক্ষা করার।

তাতে আমার মতো অনেক সাধারণ নাগরিকের দেশপ্রেমানুভূতির আহত স্থানে কিঞ্চিত হলেও মলমের প্রলেপ পড়বে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

সামহোয়াইন বলেছেন: আছেন কি বিএনপির কোনো রাজনৈতিক নেতা? যার অন্তরে মণির এই উক্তিটি শেলের মতো বেঁধে গেছে?
নিজেদের যদি মুক্তিযুদ্ধের আদর্শের দল হিসেবে ভাবেন, ক্ষুদ্র একটা প্রতিবাদ করে হলেও এই বেজন্মাকে শিক্ষা দিন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

দাউদ রনি বলেছেন: ভাই
বহু কষ্ট থেকে এই কথাগুলা বলতেছি।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

টি_মৃদুল বলেছেন: সহমত

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

রঁমাকান্তকামারঁ বলেছেন: আমাদের আল্লার রহমতে দেশপ্রেমি মানুষের কোন অভাব নেই, তারপরও যে দেশটার এই হাল কেন বুঝিনা।

মুক্তিযুদ্ধের শহীদ আসলে কত সেটার মৌখিক ভাষ্য ছাড়া আর কোন রেকর্ড নেই। তাই কেউ যদি প্রশ্ন তোলে আপনি কিভাবে উত্তর দিবেন? আপনার কাছে কি কোন গ্রহনযোগ্য রেফারেন্স আছে? থাকলে শেয়ার করবেন। উপকৃত হবো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

দাউদ রনি বলেছেন: ৭১ এর পর এখনো শতবর্ষ পেরিয়ে যায়নি। সঠিক সংখ্যার হিসেবে যাই হোক, সেটা মণির মত একজনের কাছ থেকে শুনতে চাই না। যার মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো রেসপেক্টই নাই।
মনে হচ্ছিল আমি পাকিস্তানের কোনো নাগরিকের বক্তৃতা শুনছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.