নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষণিক ভালোবেসে চলে যাওয়া কোনো এক মহামানবীর মাত্রাতিরিক্ত ভালোবাসার তীব্র আঁচে এখনো গলতে থাকা তরল লাভা আমি।

ফয়সাল মাহমুদ রাফি

১৫০ বছর ধরে বিবর্তিত জগন্নাথ নামের এক বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা কার্যক্রম শেষ করে নিজেকে এনার্জি সেভিং মোডে রেখে দেওয়া মহামানব আমি, যার কথিত নাম ফয়সাল মাহমুদ রাফি। আমি নিজেকে প্রতিদিন নতুন ভাবে আবিষ্কার করি আর গতদিনের আমিকে ভুলে যাই; এই গত হতে থাকা আমি কে বিস্তারিতভাবে রূপ দেওয়া অনেক কঠিন। তাই, রূপান্তরণে অপেক্ষারত শেষ দিনের ম্যাজিক্যাল বিস্তারে।

ফয়সাল মাহমুদ রাফি › বিস্তারিত পোস্টঃ

শুক্ল তিথির পূর্ণচাঁদ

০৫ ই মার্চ, ২০২৩ ভোর ৬:৪০

শব্দের নিমিত্তে আমি অভিমান লিখি যুগ যুগান্তর,
সাইক্লোন টর্পেডোদের দখলে যেমন মৌখিক নাগরিকত্বের দায় বিহীন শহর-
দাসত্বের ধ্বনিতত্ত্বও যেখানে নির্বাক হাহাকারের সূত্রহীন ব্রহ্মাণ্ড
আচমকা কবিতায় সাফল্য সৃষ্টির বিষদাঁতের কবি আমি
মধ্যাকর্ষহীন প্রতিটি কবিতার মুক্তপাত যখন আমার নখে
এ নখাগ্রেও আটকে দিয়েছি বহমান কবিদের বহু বিখ্যাত কবিতা
আমার জন্য এ শহর নিষিদ্ধ করে এক কারফিউ জারির তীব্র নারীর মধ্যরাতের ভারী নিঃশ্বাস,
আমার কবিতার এ নিষিদ্ধ কারফিউ কোথাও তুলে নিয়ে আর্তনাদ করে গরম শব্দের বৃষ্টিপাত ।
তুমিই সেই কবিতাদের গুরু-
যেমন শুক্ল তিথির পূর্ণচাঁদের নিরাশীর্বাদ অথবা তোমার সঞ্চিত বিষাদ।
কেনো বারবার খাঁচাকে ভাঙতে চেয়ে ভেঙে ফেলো নিজের কাঠামো?
------ইচ্ছে ছিলো কলহ চুকে টিকে থাকবো নিদ্রায়"
কিন্তু নির্ঘুম রাতের গড়িয়ে পড়া সুখ,
আর আমাকে সৃষ্টির উদ্দেশ্যহীন অসুখ, মেঘাচ্ছন্ন আকাশের সূর্যগ্রহণ সম্পর্কিত মরাচাঁদও মিলেমিশে আজীবন জন্ম না হওয়া তন্দ্রায় !
তবুও,
ছায়াসঙ্গ নিক্ষিপ্তের আলোবিহীন চিৎকার-সত্যের উপাসক হয়ে মাথা ঠুকে ভাসে জানালায়,
ভায়োলিনের বেদনাহত নির্মম বেদনায়
তোমার শরীরের এ তীব্রতম সূরের বেদনা বল; তীব্র জ্বরে ফুটাতে থাকে আমার নোনা জল।
চেতনা ধূসর নুজ্য হতাশ!!
মনে মনে করে ফেলি বিদ্রোহ;
আফসোস!
তবে আমার বিদ্রোহরা এতো স্হির হয় না কেনো?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.