নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপক রায় ০০৭

দীপক রায়

দীপক রায় ০০৭ › বিস্তারিত পোস্টঃ

গুপ্তচর

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৫

আবারো ফেরালে আমায়,

প্রেমের গোপন শিকড়ের অধিকারে।

বিপ্লবের আগুন ছুঁয়ে,

সিঁদুরে গোধুলী পিছনে ফেলে,

চিরবনান্তে ক্লান্ত বুক ধুয়ে,

ছেঁড়াবেড়া কলমের কালিতে।

আমি কাপুরুষ নই,

গামছা ঘাড়ে তোমার

সামনে দাঁড়াইনি।

অমন তাচ্ছিল্যের হাসি,-

আমার চোখে রক্ত বিন্দু,

ভ্রুতে ভ্রুতে হ্রৎপিন্ডের কাঁপনি।

আবারো ফেরালে আমায়,

তোমার অঘোষিত হেঁচকা টানে।

ফোনের পর ফোন, একেকটা মিস্ডকল

এলার্ট,ভাইব্রেশনে কলারপাতার

মতো

ছিঁড়ে ছিঁড়ে গেছে সম্পর্ক।

পৌরুষত্বের দাবিতে-

বাঁশঝোপের মতো অবাধ্য

আমার বিস্তার।

ডিস্টেন্স বোর্ড

দেখেদেখে,মাইলের

পর মাইল আলপনা আঁকা,

সারাগায়ে রংয়ের ছিঁটেফোঁটা।

তবুও ফেরালে আমায়,

অসম্পূর্ণ প্রাপ্তির ইশারায়।

আর আমি গুপ্তচর প্রেমিক।

রাতে পাগলা ঘোড়া,

দিনে সাধের মরা।

ফিরেফিরে আসি অপ্রকাশিত

স্বাদে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.