নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপক রায় ০০৭

দীপক রায়

দীপক রায় ০০৭ › বিস্তারিত পোস্টঃ

পরশুতরশু

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৯

আলোড়নে হারিয়ে যাওয়া,

বিবশ হয়ে পড়া কিছু ঘাড়বাবলী চুল।

একান্ত কলম খাতা,

ধূসর কবিতার পাতা-

বিমর্ষ মুহূর্তে ছাড়ে দীর্ঘশ্বাস।

কাঁচা রংয়ে লেখা সাইনবোর্ড,

অবিচ্ছিন্ন বৃষ্টিতেও ভিজে না,

গাঢ় ঘুম ভাঙ্গিয়ে যায় পুকুরেরও।

কলমদানিতে কিছু জল জমে প্রতি বর্ষায়,

কথারা খুব ভিজে ঠান্ডায় হাঁচি দেয়।

চুপচাপ গল্প শুনি ছাতা হাতে,

টেবিল বাজিয়ে অপেক্ষার গল্প,

সর্বনামেই যবনিকা পাঠ।

পরশুতরশু করে ঘুড়ি উড়ানোর উচ্ছাস,

গিরায়গিরায় বিরক্তি ব্যাথা,

কখনো ঘুমের মধ্যে বালিশ ছাড়িনি।

প্রতিনিয়তই হারিয়ে ফেলছি

স্পষ্ট-অস্পষ্ট আঙ্গুলের স্পর্শ,

কিন্তু ফুরিয়ে যাচ্ছে না।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর + + ।

২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৪

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম ।+

৪| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৬

কলমের কালি শেষ বলেছেন: কলমদানিতে কিছু জল জমে প্রতি বর্ষায়,
কথারা খুব ভিজে ঠান্ডায় হাঁচি দেয়।

...সুন্দর..:)

৫| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর লিখেছেন । ভীষণ ভাল লাগলো =p~

৬| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:১২

বাংলার পাই বলেছেন: কবিতাই অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম। শুভেচ্ছা রইলো কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.