| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ন্ত বিকেলে এক কাপ রোদ,
উচ্ছন্নে যাওয়া কিছু স্পর্ধা,
টেনেটুনে খোঁজা জুতার টেকসই।
সন্ধ্যায় আবির মাখা স্বাধীনতা,
বৃহন্নলাই সিঁথির সিঁদুর।
ঘড়ির দাগেদাগে অশোক স্তম্ভ।
আসন্নমানে অনিশ্চয়তার-
সাদা পোশাক,গোড়া ছাটা চুল,
হাত নেড়ে নেড়ে তর্কবিতর্ক একটানা।
নাড়ীর তড়তড়ানি বন্ধের ভয়,
আলজ্বিহ্বা ছুঁয়ে অক্সিজেনের অবাধ গমন,
ঘাড় হেলিয়ে বাঁচা সময় অসময়।
প্যাস্টেল রংয়ে আঁকা তালগাছ পাতা,
ঠোঁটের নরম ঘষায় চটে যায়।
মোমের কাঁদায় লেপটে আছে মশা,
রক্ত আসক্তিতে কখনোসখনো
মাকড়সা জালেও টেকসই হারায়
©somewhere in net ltd.