| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক অনেকরকম জীবনের বাস,
এই শহরের একেকটা খাঁজে।
তোমার দেখা দৃশ্যাবলী -
চিবুকে হাত রেখে দূর্দশাগ্রস্থ।
চেয়ে দেখো,
বহুবহু ঘর,বহুবহু পথ,
সারিসারি ল্যাম্পপোষ্ট,
নিচে ফুটপাতে ক্ষুধার্ত মা,
কোলে নবজাতক খুব অল্পদিনের।
ছেঁড়া শাড়ি,পরনে ছেঁড়া ব্লাউজ,
হাতে একটা ভাঙ্গা প্লেট।
ভিক্ষার টাকা আর মুখের খাবার
একই প্লেটে আসে।
ভালো করে চেয়ে দেখো,
কিছুদিন আগেও সস্তা মেকাপ ছিল মুখে,
গালে বড় বড় ব্রণ,
ঠোঁটে লিপস্টিক নয়,পানের সুগন্ধি,
মাথায় প্লাস্টিকের ফুল,
বুকের অর্ধেকটা খোলা,
দাঁড়িয়ে ছিল এই ফুটপাতেই।
নিষিদ্ধপল্লী থেকে উঠে আসা
আজন্ম যন্ত্রণা বুকে,
বেশ্যাবৃত্তিই একমাত্র উপায়।
শরীরে কৃত্রিম আদরের চিহ্ন-
কখন ভ্রণ হয়ে ফুটলো পৃথিবীতে
নিজের অজান্তে,অজানা ঔরষে।
পঁচা প্রেমের চাহিদা নেই,
কারণ পরিত্যাক্ত মালামাল।
একদম রোজগার নেই।
নিজের রক্তে নিজের প্রতিচ্ছবি-
নষ্ট করতে অনিচ্ছুক মা,
সূতরাং বাঁচতে শেখায়নি তাকে
এ সমাজ,তুমি,আমি কেউ নয়।
সস্তা মেকাপের দাম দুশোটাকা হলে,
অনাহুত শিশুর মুখে দুইটাকা জুটেনা।
এশহরে সূর্য দিনে নিতান্ত সুবোধ,
রাতে ভয়ংকর সন্ত্রাসবাদী,
আত্নগোপনে চলে সভ্যতা।
আমরা সোনাগাছি সবাই,
কিন্তু হঠাৎ প্রজন্ম জন্মালে-
চরম সংকটে পড়ে অস্তিত্ব।
ভেবে নাও তুমি কার পাশে।
©somewhere in net ltd.