| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কথাই বলার কথা,
দিশারী পরিবহণ ফিরছেনা আর।
"একশো গজ দূরে থাকুন"
নেমপ্লেটে বানান ভুলের ছড়াছড়ি।
আকাশ বেচাকেনা চলে বাসস্টোপে,
স্থানান্তরে ট্রাফিকপুলিসের হুইসেল।
শার্টের হাতায় হাতায় রাগের ভাঁজ,
চোখ থেকে চোখে ঝগড়াটে প্রণয়,
কথায়কথায় লেজে পা দেওয়ার সিগন্যাল।
অত্যধিক কামনায় রক্তক্ষরণের নেশা,
দাঁতে দাঁত চেপে ভালোবাসার রগচটা কথা।
দিশারী পরিবহণ অবশেষে আসে না।
কিছু চুলের গন্ধ ভিড়ের ভেতর,
পাশাপাশি ল্যাম্পপোষ্ট ছেড়ে যায়,
হঠাৎই বৃষ্টিতে ভিজলো শহর,
অনেকটা ইচ্ছে করেই।
বিগত চৈত্রের পিপাসিত বুক,
সম্পর্কের মোহ থাক বা না থাক-
অকৃত্রিম ঝগড়ার প্রেমটা থাকুক।
©somewhere in net ltd.